বিএনপি শ্রম মর্যাদা ভিত্তিক এবং সমতা ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে চায়: ডা. জুবাইদা রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, ছবি: সংগৃহীত।
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান বলেন, আমরা একটি সুন্দর, শ্রম মর্যাদা ভিত্তিক, জ্ঞানভিত্তিক এবং সমতা ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে চাই।
ঢাকা-১৭ আসনের হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে বুধবার ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।
সভায় তিনি বলেন, আপনাদের আমাদের সবার অনেকগুলো সমস্যা আছে। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এসব সমাধান করা সম্ভব।
তিনি আরও বলেন, দেশের নতুন সূর্য উদয় হয়েছে। আমরা এমন একটি সমাজ উপহার দিতে চাই যেখানে নেতার আগে জনতা, এবং দেশের জন্য কার্যকর কাজ হবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






