চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাদাল বলছেন, মেসিই বর্ষসেরার যোগ্য দাবিদার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৮ অপরাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
নাদাল ও মেসি বিশ্বকাপ ট্রফি হাতে, আনন্দিত ও গর্বিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে লরিয়াস স্পোর্টসম্যান অব দ্য ইয়ার পুরস্কারের যোগ্য দাবিদার মনে করছেন টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল। এবছরের লরিয়াস অ্যাওয়ার্ডের জন্য মনোনীতদের মধ্যে নাদালের সঙ্গে আছেন মেসিও।

রেকর্ড ২২ গ্র্যান্ড স্লাম জেতা নাদাল ইনস্টাগ্রামে লিখেছেন, ‘লরিয়াস স্পোর্টসম্যান অব দ্য ইয়ার পুরস্কারের জন্য আবারও মনোনীত হওয়ায় সম্মানবোধ করছি। কিন্তু এবছর, মেসি, এটা তোমারই প্রাপ্য।’

সবশেষ অস্ট্রেলিয়ান ওপেনে চোটের প্রভাবে শিরোপামঞ্চের আগেই বাদ পড়লেও ২০২২ সালটা অসাধারণ কেটেছে নাদালের। চারটি মেজর ট্রফি জিতেছেন, যার মধ্যে অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেন রয়েছে। এরপরও নাদাল মনে করছেন, সম্মানজনক পুরস্কারটি এবছর মেসিরই জেতা উচিত।

Banglabid

নাদালের প্রশংসার সুন্দর জবাবও দিয়েছেন মেসি। বলেছেন, ‘তার মতো কিংবদন্তি খেলোয়াড়ের বার্তা আমাকে বাকরুদ্ধ করেছে। ধন্যবাদ রাফা নাদাল। যেভাবে তুমি প্রতিযোগিতা করেছ, সেজন্য তুমিও এটার দাবিদার। তুমি একজন বিজয়ী, এবং পুরস্কারের জন্য আমাদের অনেক প্রতিযোগিতা করতে হবে। এবছর মনোনীতদের সবাই পুরস্কারের যোগ্য।’

৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়েছেন মেসি। কাতারে সাতটি গোলের পাশাপাশি তিনটি অ্যাসিস্টও আছে তার। জিতেছেন সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল।

বিগত একবছরে সব অঙ্গনের অ্যাথলেটদের কঠোর পরিশ্রমকে সম্মান জানাতে সাতটি ক্যাটাগরিতে লরিয়াস স্পোর্টস ফর গুড ফাউন্ডেশন পুরস্কার দিয়ে থাকে। ক্যাটাগরিগুলো হল- স্পোর্টসম্যান অব দ্য ইয়ার, স্পোর্টসওম্যান অব দ্য ইয়ার, ব্রেকথ্রু অব দ্য ইয়ার, টিম অব দ্য ইয়ার, স্পোর্টস ফর গুড, স্পোর্টসপার্সন উইথ এ ডিসাবিলিটি এবং কামব্যাক অব দ্য ইয়ার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাগ্র্যান্ড স্লামনাদালমেসিলিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে কিশোর নিহত

পরবর্তী

বিবিসি অফিসে তল্লাশির নিন্দা জানিয়েছে ব্রিটিশ পার্লামেন্ট

পরবর্তী
ব্রিটিশ পার্লামেন্টের প্রবেশপথে নিরাপত্তা বাহিনী অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিবিসি অফিসে তল্লাশির নিন্দা জানিয়েছে ব্রিটিশ পার্লামেন্ট

ডেঙ্গুতে হাসপাতালে ৮

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT