চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির গোলে হার এড়াল মিয়ামি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৫ পূর্বাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে, গোলের জন্য চেষ্টা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্টার মিয়ামি ও এলএ গ্যালাক্সির ম্যাচে বেশিরভাগ সময়ই দুদল লড়াই করেছে গোলের জন্য। প্রথমার্ধে দুদলের কেউই জালের দেখা পায়নি, ৭৫ মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে লিওনেল মেসির ইন্টার মিয়ামি। জেগেছিল হারের শঙ্কাও। শেষবেলায় এক লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হয় গ্যালাক্সি। তার মিনিট চারেক পর মেসির গোলে হার এড়ায় মিয়ামি।

ডিগনিটি হেলথ স্পোর্টস পার্কে সোমবার সকালে মেজর লিগ সকারে (এমএলএস) মিয়ামি ও গ্যালাক্সির ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ৬৪ শতাংশ বল দখলে রেখে লক্ষ্য বরাবর ৫ শট নেয় মিয়ামি। গ্যালাক্সি বল দখলে রেখেছিল ৩৬ শতাংশ, আর লক্ষ্য বরাবর তাদের শট ৯টি।

ম্যাচে দ্রুতই এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করেছিল গ্যালাক্সি। ১০ মিনিটে দলটির ফরোয়ার্ড জোসেফ পেইন্টসিলের থেকে বল পেয়ে হেডে জালের দেখা পাননি আরেক ফরোয়ার্ড দেজান জোভেলচিচ। আরও বেশ কয়েকবার সুযোগ হাতছাড়া করে গ্যালাক্সি।

Banglabid

বিরতির পর গ্যালাক্সির ভাগ্য খোলে। ৭৫ মিনিটে দূরের পোস্টে থাকা সতীর্থের বাড়ানো পাস থেকে গোল করে দলকে এগিয়ে নেন জোভেলচিচ। ৮৮ মিনিটে ডেলগাদো দ্বিতীয় হলুদ কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় গ্যালাক্সি।

ম্যাচের পুরো ৯০ মিনিট অবশ্য মিয়ামির জন্য ছিল হতাশার। দ্বিতীয় ম্যাচে মৌসুমের প্রথম হারের শঙ্কায় পড়েছিল তারা। মেসির গোলখরাও বেড়ে দাঁড়াচ্ছিল দুই ম্যাচে। দীর্ঘদিনের বন্ধু ও সাবেক বার্সা সতীর্থ জর্ডি আলবার সঙ্গে পাস অদলবদল করে বক্সে ঢুকে বাঁ-পায়ের শটে জাল কাঁপান ৩৬ বর্ষী ফরোয়ার্ড।

দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে আছে টাটা মার্টিনোর মিয়ামি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমএলএসগ্যালাক্সিটাটা মার্টিনোমিয়ামিমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT