ইউরোপেরসেরা দলগুলোর সঙ্গে আবারও খেলার সুযোগ পাচ্ছেন লিওনেল মেসি। ২০২৫ ক্লাব বিশ্বকাপে কিংবদন্তির ক্লাব ইন্টার মিয়ামিকে সুযোগ দিতে যাচ্ছে ফিফা। সরাসরি কোয়ালিফাই না করলেও অতিথি দল হিসেবে মিয়ামি এই সুবিধা দিতে চাইছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
তবে ক্লাব বিশ্বকাপে প্রতিযোগী দলগুলোর তালিকায় মিয়ামির নাম অন্তর্ভূক্ত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। সংবাদমাধ্যম ইএসপিএনের দাবি সাউথ ফ্লোরিডার ক্লাবটি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) থেকে বৈশ্বিক এই প্রতিযোগিতায় নিজেদের খেলা নিশ্চিত করেছে।
এমএলএসে ইতিমধ্যেই মিয়ামি নিয়েছে সাপোর্টার্স শিল্ড। এই যোগ্যতার ভিত্তিতেই বিশ্বকাপ খেলতে পারেন মেসি বাহিনী। এছাড়াও স্বাগতিক হিসেবে খেলার ক্ষেত্রেও একটি সুযোগ চালু রেখেছে ফিফা।
এমএলএস ও ফিফা থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি দ্রতই নিশ্চিত করা হবে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।







