চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এমবাপের সাথে আমার কোনো সমস্যা নেই’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১০ অপরাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে একাই ভুগিয়েছিলেন মেসির পিএসজি সতীর্থ কাইলিয়ান এমবাপে। শিরোপা জিতে আর্জেন্টাইন কিংবদন্তি পিএসজিতে ফেরার পর গুঞ্জন উঠেছিল ফরাসি তারকার সঙ্গে সম্পর্কের টানাপোড়ন নিয়ে। বিষয়টি নিয়ে কথা বলেছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী। বলেছেন, কোনো সমস্যা নেই।

বৃহস্পতিবার আর্জেন্টাইন এক গণমাধ্যমে সাক্ষাৎকারে অনেক বিষয়েই কথা বলেছেন মেসি। আলাপচারিতায় এমবাপে প্রসঙ্গ আসলে বলেছেন, ‘এমবাপের সঙ্গে কখনও কোনো সমস্যা হয়নি। তার সঙ্গে আমার ভালো সম্পর্ক রয়েছে।’

‘প্যারিসে ফেরার পর আমরা বিশ্বকাপ নিয়ে কথা বলেছিলাম। সেই দিনগুলোতে আর্জেন্টিনার মানুষ কীভাবে উদযাপন করেছিল। আমরা যখন ছুটিতে ছিলাম, আমাদের ঘিরে তারা উৎসবে মেতে ছিল। এছাড়া আর কিছুই নয়।’

‘কাতার বিশ্বকাপের ফাইনালে আমি এমবাপের প্রতিপক্ষ ছিলাম। আমাকেও একবার বিশ্বকাপের ফাইনাল হারতে হয়েছিল। ম্যাচ সম্পর্কে তার কাছে কিছু জানতে চাইনি, কিংবা তাদের সঙ্গে যা ঘটেছিল তা নিয়েও নয়। বিশ্বকাপের সঙ্গে ক্লাবের কোনো সম্পর্ক নেই। ওই সময় যা ঘটেছিল তা নিয়ে কথা বলতে চাই না। কিন্তু সত্য হল কাইলিয়ানের সাথে আমার কোনো সমস্যা নেই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাএমবাপেওলেকাতার বিশ্বকাপ-2022পিএসজিফ্রান্সমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটির বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT