চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিবিহীন ম্যাচ দেখতে এলে ফ্রি টিকিট পাবেন দর্শক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৬ অপরাহ্ন ০২, মার্চ ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

আসছে জুনে ৩৮ বছর বয়সে পা দেবেন লিওনেল মেসি। ক্যারিয়ারের শেষবেলায় এসে মাঝেমধ্যেই বাধা হচ্ছে চোট। মেসিকে তাই ইন্টার মিয়ামিও মাঝেমধ্যে বিশ্রাম দিয়ে থাকে। এ ধারায় মিয়ামির পরের ম্যাচে থাকছেন না বিশ্বজয়ী। মেসিবিহীন ম্যাচ মানেই মেজর লিগ সকারের মাঠে দর্শক ভাটা। তাই মেসিবিহীন ম্যাচের জন্য দর্শকদের ফ্রি টিকিট দেয়া হবে, সেটি আবার দেয়া হবে প্রতিপক্ষ দলের পক্ষ থেকে।

টেক্সাসে হিউস্টন ডায়নামোর বিপক্ষে সোমবার বাংলাদেশ সময় ভোর ৬টায় মাঠে নামবে ইন্টার মিয়ামি। এমএলএসের ম্যাচটিতে লিওনেল মেসিকে বিশ্রাম দিয়েছেন মিয়ামির কোচ হাভিয়ের মাশ্চেরানো। চোটজনিত কোন সমস্যা নেই। ম্যাচ না খেলায় দলের সঙ্গে টেক্সাসের শেল এনার্জি পার্কেও যাবেন না আর্জেন্টাইন কিংবদন্তি।

এদিকে ম্যাচের প্রধান আকর্ষণ মেসির না খেলার বিষয়টি জানাজানি হলে দর্শকখরার শঙ্কা করছে মিয়ামির আগামী ম্যাচের প্রতিপক্ষ হিউস্টন ডায়নামো। সে কারণে সমর্থকদের জন্য লোভনীয় প্রস্তাব দিয়েছে। মিয়ামি-হিউস্টন ম্যাচ দেখতে এলে হিউস্টনের অন্য একটি ম্যাচের টিকিট ফ্রি দেয়া হবে।

বিবৃতিতে হিউস্টন জানিয়েছে, ‘শেল এনার্জি স্টেডিয়ামে সোমবার ইন্টার মিয়ামির বিপক্ষে ম্যাচ নিয়ে হিউস্টন ডায়নামো কর্তৃপক্ষ বেশ রোমাঞ্চিত। সম্প্রতি তাদের খেলোয়াড়দের প্রকাশিত তালিকায় ফরোয়ার্ড মেসি নেই। তিনি যে হিউস্টন সফরেও দলের সঙ্গে আসবেন না তা আগেই জানা গিয়েছিল। দুর্ভাগ্যবশত প্রতিপক্ষ দলে কারা খেলবেন সেবিষয়ে আমাদের নিয়ন্ত্রণ নেই।’

‘আগামীকালের ম্যাচে আমরা চাই অবিশ্বাস্য আবহ দেখতে এবং আপনারা মেতে উঠুন হিউস্টনের সকার উৎসবে। যার বদৌলতে আমরা আগামীকালের খেলায় উপস্থিত দর্শকদের জন্য ডায়নামোর আসন্ন আরেকটি ম্যাচের টিকিট উপহার দেব। এ নিয়ে বিস্তারিত জানানো হবে পরবর্তী সপ্তাহে।’

ট্যাগ: ইন্টার মিয়ামিএমএলএসমেসিযুক্তরাষ্ট্রলিড স্পোর্টসহিউস্টন
শেয়ারTweetPin

সর্বশেষ

অদম্য বাংলাদেশ টি-টুয়েন্টি: লিটন-শান্ত-আকবরদের কার দলে কারা

ফেব্রুয়ারি ১, ২০২৬

এপস্টেইনের ফাইল তদন্তে প্রিন্স অ্যান্ড্রুর সহযোগিতা করা উচিত: স্টারমার

ফেব্রুয়ারি ১, ২০২৬
এমআইএসটির শিক্ষার্থী আবু নাঈম

পদ্মা নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ এমআইএসটি শিক্ষার্থী নাঈম

ফেব্রুয়ারি ১, ২০২৬

বিশ্বকাপ না খেললে ৪ দলের টুর্নামেন্ট আয়োজন করবে পাকিস্তান

ফেব্রুয়ারি ১, ২০২৬
আয়াতুল্লাহ আলী খামেনি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি কোলাজ: চ্যানেল আই

যুক্তরাষ্ট্র-ইরান মুখোমুখি, যেকোনো সময় হামলার শঙ্কা

ফেব্রুয়ারি ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT