চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জোড়া গোল-অ্যাসিস্টে নতুন উচ্চতায় মেসি, সেমিফাইনালে মিয়ামি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৩ পূর্বাহ্ণ ০৯, নভেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
মেসি গোল করে আনন্দিত, ফুটবল ম্যাচে জয়ী দলের খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচ সেরা লিওনেল মেসি

একক প্রচেষ্টার দারুণ গোলে শুরুতেই লিড এনে দেন লিওনেল মেসি। পরে করেন আরও এক গোল। সতীর্থকে দিয়েও করান গোল। যে অ্যাসিস্টে কিংবদন্তি ছুঁয়েছেন নতুন এক মাইলফলক। এমনদিনে মেজর লিগ সকারে প্লে-অফে ইন্টার মিয়ামিকে জিতিয়ে সেমিফাইনালে তুলেছেন মেসি।

চেজ স্টেডিয়ামে রোববার সকালে ন্যাশভিলের সঙ্গে ৪-০তে জিতেছে ইন্টার মিয়ামি। এদিন দুই গোল ও এক অ্যাসিস্টে সবশেষ ৭ ম্যাচে ১৭ গোলে সরাসরি অবদান রাখলেন মেসির। আরেক আর্জেন্টাইন তাদেও আলেন্দেও পেয়েছেন জোড়া গোল। তিন ম্যাচ সিরিজের প্লে-অফে ২-১ ব্যবধানে এগিয়ে শেষ চারে উঠল মিয়ামি।

ম্যাচে ৫১ শতাংশ বল নিজেদের দখলে রেখে গোলের জন্য মিয়ামির নেয়া ৭ শটের লক্ষ্যে ছিল ৫টি। বিপরীতে ন্যাশভিল ১২ শট নিলেও লক্ষ্যে ছিল কেবল ৪টি।

ম্যাচের ১০ মিনিটে এগিয়ে যায় মিয়ামি। প্রায় মাঝমাঠে ন্যাশভিলের কোরকোরানের ভুল পাস থেকে বল পেয়ে যান মেসি। বল টেনে নিয়ে বক্সে ঢোকার আগমুহূর্তে মেসি চার ডিফেন্ডারের জটলার ভেতর থেকে শট নেন, বল জড়ান জালে।

৩৯ মিনিটে দ্বিতীয় গোলটি করেন মেসি। দারুণ এক গোলে দলকে এগিয়ে নেন ২-০তে। দ্বিতীয়ার্ধে মিয়ামির দুই গোল করেছেন আলেন্দে। ৭৩ মিনিটে আলবা-মেসির সঙ্গে বল দেয়া-নেয়া করে টাচলাইনের কাছাকাছি চলে যান। এরপর ব্যাক পাসে আলবা বল জালের মুখে পাঠালে সহজেই গোল করেন আলেন্দে।

তৃতীয় গোলের মিনিট দুয়েক পর আলেন্দে পান মেসির সহায়তা। আর্জেন্টাইন অধিনায়কের বাড়ানো বল পেয়ে প্রতিপক্ষ গোলকিপারের মাথার উপর দিয়ে জালে পাঠান আলেন্দে। এটি মেসির ক্যারিয়ারের ৪০০তম অ্যাসিস্ট। পেশাদার ফুটবলে যা প্রথম। এরমধ্যে সবচেয়ে বেশি ২৬৯টি গোল সতীর্থদের দিয়ে করিয়েছেন বার্সেলোনায় থাকা অবস্থায়। পিএসজিতে ৩৪ ও ইন্টার মিয়ামি এসে অ্যাসিস্ট করলেন আরও ৩৭টি। জাতীয় দল জার্সিতে মেসির আছে ৬০টি অ্যাসিস্ট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাআলেন্দেইন্টার মিয়ামিএমএলএসমেসিযুক্তরাষ্ট্রেলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT