চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অভিষেকে’ মেসির গোল, জয়ের ধারাতেই মিয়ামি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৮ পূর্বাহ্ন ২৭, আগস্ট ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

মেজর লিগ সকারে ইন্টার মিয়ামির হয়ে ‘অভিষেক’ হয়েছে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির। নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ৬০ মিনিটে বদলি হিসেবে নেমে গোলও করেছেন। টানা জয়ের ধারাতেই রয়েছে মিয়ামি।

নিউইয়র্ক রেড বুলসের স্টেডিয়াম রেড বুলস অ্যারেনায় প্রথমার্ধে এগিয়ে যায় মেসি যোগ দেয়ার পর প্রথম লিগ ম্যাচে নামা ইন্টার মিয়ামি। প্রথমার্ধের ৩৭ মিনিটে এগিয়ে যায় হিরনরা, গোল করেন প্যারাগুয়ের মিডফিল্ডার ডিয়েগো গোমেজ। এগিয়ে থেকে বিরতিতে যায় ক্লাবটি।

লিগস কাপ ও ইউএস ওপেন আসরের ম্যাচ খেলে ধকলের মধ্যে থাকা মেসিকে প্রথমার্ধে বিরতি দিতে মাঠে নামাননি কোচ টাটা মার্টিনো। সাতবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকাকে মাঠে দেখা যায় দ্বিতীয়ার্ধের ১৫ মিনিট পর, মাচের ৬০ মিনিটে।

লিগে অভিষেক ম্যাচে ৩০ মিনিট মাঠে ছিলেন মেসি। গোলমুখে শট নিয়েছেন দুটি, তার একটিতে অভিষেক গোলের দেখা পেয়েছেন। গোলটি পান নির্ধারিত সময়ের একেবারে শেষদিকে, ৮৯ মিনিটে। মেসির গোলে ম্যাচ থেকে ছিটকেই যায় নিউইয়র্ক রেড বুলস। ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মিয়ামি। জয়ের ফলে ইস্টার্ন কনফারেন্সে একধাপ উপরে ১৪ নম্বরে উঠে এলে দলটি।

আর্জেন্টাইন মহাতারকা মেজর লিগ সকারে অভিষেক হওয়ার আগেই লিগস কাপের শিরোপা জিতেছেন। এফসি সিনসিনাটিকে হারিয়ে ইউএস ওপেন কাপের ফাইনালেও উঠেছে মিয়ামি। সব প্রতিযোগিতা মিলিয়ে মোট নয় ম্যাচ খেলে ১১ গোল করে ফেললেন দেড়মাস আগে মেজর লিগ সকারে যোগ দেয়া মেসি।

ট্যাগ: ইউএস ওপেনইন্টার মিয়ামিএমএলএসগোমেজপিএসজিমার্টিনোমেসিরেড বুলসলিগস কাপলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্ষমতাই তাকে অনুসরণ করে…

ফেব্রুয়ারি ২, ২০২৬

বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কট, যা বলল আইসিসি

ফেব্রুয়ারি ২, ২০২৬

৯ জনের ভায়োকানোর বিপক্ষে জয় পেল রিয়াল

ফেব্রুয়ারি ১, ২০২৬

অস্ট্রেলিয়াকে রেকর্ড ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

ফেব্রুয়ারি ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT