চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিকে না খেলানোর ব্যাখ্যা চেয়েছে হংকং সরকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫০ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
আন্তর্জাতিক ফুটবল খেলোয়াড় লিওনেল মেসি, পিঙ্ক জার্সি পরা, ফুটবল মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

গত রোববার হংকংয়ে প্রীতি ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ইন্টার মিয়ামির হয়ে খেলতে পারেননি মেসি। তবে বুধবার জাপানে আরেকটি প্রীতি ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নামেন আর্জেন্টাইন তারকা। এ ঘটনায় ফুঁসে রাখা আরও প্রশমিত হয়েছে হংকংয়ের। এবার ইন্টার মিয়ামির কাছে মেসিকে না খেলানোর যৌক্তিক ব্যাখ্যা দাবি করেছে হংকং সরকার।

হংকংয়ের সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটন ব্যুরো এক বিবৃতিতে জানিয়েছে, ‘ভক্তদের মতো তারাও হতাশ যে মেসিকে সেদিন মাঠে নামতে দেখা যায়নি।’

‘ইন্টার মায়ামির কোচ ৪ ফেব্রুয়ারি বলেছিলেন, চোটের কারণে মেসি খেলতে পারছেন না। অথচ হংকংয়ে না খেললেও তিন দিন পরই জাপানে খেলতে সক্ষম হয়েছেন মেসি। মাঠে বেশ সক্রিয়ভাবে বিচরণও করেছেন তিনি এবং অনেক কিছুই অবাধে করতে সক্ষম হয়েছেন তিনি। সরকার আশা করছে, ম্যাচটির আয়োজকরা এবং তার দল এটির যুক্তিসঙ্গত ব্যাখ্যা দেবেন। হংকংয়ের নাগরিকদের অনেক প্রশ্ন আছে।’

Banglabid

হংকংয়ে সেদিন মূল আকর্ষণ ছিল মেসিকে ঘিরে। ৪০ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামে তিল ধারণের ঠাঁই ছিল না। এমনকি ১২ ঘণ্টা ভ্রমণ করেও মেসিকে দেখতে গিয়েছিলেন অনেকে।

৫ হাজার হংকং ডলারের (প্রায় ৬৫০ মার্কিন ডলার) টিকেট কেটে খেলা দেখেছেন অনেকে। মেসিকে সেদিন মাঠে না নামানোয় বেশ ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় দর্শকদের। টিকেটের টাকাও ফেরত চেয়েছেন অনেকে।

হংকংয়ে মাঠে না নামার পর প্রচণ্ড ক্ষোভ দেখে ম্যাচের পর সামাজিকমাধ্যমে চীনা ও স্প্যানিশ ভাষায় দুঃখ প্রকাশ করেছিলেন লিওনেল মেসি। বলেছেন, ‘যারা আমাকে চেনেন, সবাই জানেন আমি সবসময়ই খেলতে চাই, বিশেষ করে এই ম্যাচগুলোয়, যেখানে আমরা অনেকটা পথ পাড়ি দিয়ে যাই এবং আমাদের খেলা দেখতে লোকে রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় থাকে। আশা করি, আমরা কখনও আবার এখানে ফিরে আসব ও হংকংয়ে ম্যাচ খেলতে পারব।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্টার মিয়ামিজাপানমেসিলিড স্পোর্টসহংকং
শেয়ারTweetPin
পূর্ববর্তী

একই দিনে তিন উৎসব, নিজেকে সাজাবেন যেভাবে

পরবর্তী

এবার দল থেকেই বাদ পড়লেন শানাকা

পরবর্তী
শানাকা দলের বাইরে থাকলেও মাঠে মনোযোগী ব্যাটসম্যান. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার দল থেকেই বাদ পড়লেন শানাকা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ শ্রদ্ধায় সিক্ত শক্তিমান অভিনেতা আহমেদ রুবেল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬

মুশফিক-তানজিদের চোট, ম্যাকাই টেস্টে খেলবেন কিনা জানালেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

কয়েক ঘণ্টা হাসপাতালে থাকার পর আবারও কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

বিয়েতে জামাইয়ের জন্য আস্ত খাসি! কীভাবে শুরু এই রীতি

আগস্ট ২১, ২০২৬
হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত

যুক্তরাষ্ট্রে আরএসএস নেতাদের ওপর নিষেধাজ্ঞার আহ্বান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT