চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন আসর, নতুন শিরোপার পথ খুলছে মেসি-মিয়ামির?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৩ অপরাহ্ন ১৭, আগস্ট ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিয়ে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে চলেছেন। তার আসার ফলে ক্লাবটির জন্য নতুন একটি আসর ও শিরোপার দ্বার উন্মোচিত হতে চলেছে। লাতিন আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক কনমেবল মিয়ামিকে নিজেদের টুর্নামেন্টে আমন্ত্রণের কথা বিবেচনা করছে।

ইন্টার মিয়ামির জন্য নতুন আসরটি হবে কোপা লিবার্তোদোরেস। লাতিন আমেরিকার ক্লাব ফুটবলের সেরার আসরটিতে অংশগ্রহণ এতদিন বন্ধ ছিল মেজর লিগ সকার ক্লাবগুলোর জন্য। মিয়ামি কনমেবলের আসরে অংশ নিতে পারলে সেটি হবে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাব ফুটবলের ইতিহাসের প্রথম কোনো দল।

আর্জেন্টিনার স্পোর্টস টিভি চ্যানেল টিওয়াইসি বলছে, মেসি এবং তার সতীর্থরা অন্য একটি প্রতিযোগিতামূলক আসর খেলতে প্রস্তুত হচ্ছে, সেটি কোপা লিবার্তোদোরেস। ২০২৪ সালের আসরে তাদের আমন্ত্রণ জানানো যায় কিনা সেই আলোচনা চলছে কনমেবলে।

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিয়ে তাপিয়ে ‘লাতিন আমেরিকান চ্যাম্পিয়ন্স লিগ’ নামে পরিচিত টুর্নামেন্টটিতে খেলার জন্য টাটা মার্টিনোর শিষ্যদের আমন্ত্রণ জানিয়েছেন। মিয়ামি আমন্ত্রণ গ্রহণ করলে আসরটিতে অভিষেকের সুযোগ হবে মেসির।

তার আগে অবশ্য লিগস কাপের ফাইনালে ওঠা মিয়ামিকে এ সপ্তাহে শিরোপার জন্য লড়তে হবে। ৩৬ বর্ষী মেসির মিয়ামি খেলবে ন্যাশভ্যালির বিপক্ষে।

Jui  Banner Campaign
ট্যাগ: আর্জেন্টিনাইন্টার মিয়ামিএএফএতাপিয়ানর্থ আমেরিকান্যাশভ্যালিমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌভাগ্যময় রজনি পবিত্র শবে বরাত পালিত হচ্ছে

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি সংগৃহীত

আবারও ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ফুড রিভিউ দিলো পরীমনির ছেলে পূণ্য

ফেব্রুয়ারি ৩, ২০২৬

জাহানারা ইস্যুতে গঠিত তদন্ত কমিটি প্রশ্নবিদ্ধ: রিটকারীর আইনজীবী

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT