চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অলিম্পিকে না খেলার কারণ জানালেন মেসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৭ পূর্বাহ্ণ ১৩, জুন ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনার তারকা ফুটবলার মেসি বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বেইজিং অলিম্পিকে ২০০৮ সালে আর্জেন্টিনার হয়ে স্বর্ণপদক জিতেছিলেন লিওনেল মেসি। ক্যারিয়ারে অর্জনের খাতায় এপর্যন্ত তার যুক্ত হয়েছে চ্যাম্পিয়ন্স লিগ, লিগ শিরোপা, বিশ্বকাপ, কোপা আমেরিকা এবং অনেকগুলো ফিফা বর্ষসেরা ও ব্যালন ডি’অর ট্রফি। দুয়ারে কড়া নাড়ছে প্যারিস অলিম্পিক। বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া ইভেন্টে অবশ্য মহাতারকা অংশ না নেয়ার সিদ্ধান্ত জানিয়েছেন।

আগামী ২০ জুন শুরু হবে লাতিন আমেরিকার ফুটবলের বড় প্রতিযোগিতা কোপা আমেরিকার নতুন আসর। পর্দা নামবে ১৪ জুলাই। পরে প্যারিসে ২৬ জুলাই শুরু হবে অলিম্পিক। কোপা আমেরিকা ও অলিম্পিকের মাঝে বিরতি খুব বেশি না থাকায় শারীরিক চাপ নিতে চাননি মেসি।

অলিম্পিকে ফুটবল ইভেন্টে অংশগ্রহণকারী দেশগুলোর অনূর্ধ্ব-২৩ দল খেলে থাকে। প্রতিটি দল তিনজন সিনিয়র খেলোয়াড় স্কোয়াডে রাখার অনুমতি পায়। সে নিয়মে খেলতে পারেন মেসি, এমন আলোচনা ছিল। ইন্টার মিয়ামি তারকা বুধবার এক সাক্ষাৎকারে বলেছেন, তার পক্ষে অলিম্পিকে খেলা সম্ভব নয়।

Banglabid

‘আমি কোচ মাশ্চেরানোর সাথে কথা বলেছি। বাস্তবতা হল, আমরা দুজনেই পরিস্থিতি বুঝতে পেরেছি। এখন অলিম্পিকের কথা ভাবা কঠিন। কারণ আমরা কোপা আমেরিকায় আছি। দুই আসরে খেললে টানা দুই-তিন ক্লাবের সাথে থাকা হবে না। তার চেয়েও বড় কথা, আমি এমন বয়সে নেই যে সবকিছুতে অংশ নিতে পারবো।’

‘কোথায় খেলবো সেটা আমাকে সাবধানে বাছাই করতে হবে। সরাসরি দুটি টুর্নামেন্ট খেলা খুব বেশি কঠিন হবে। আমি অলিম্পিকে খেলতে পেরে খুব ভাগ্যবান ছিলাম। ম্যাশের (মাশ্চেরানো) সাথে অলিম্পিক জিতেছি। এটি দুর্দান্ত অভিজ্ঞতা ছিল। অলিম্পিক স্মৃতি কখনোই ভুলব না। আশা করি, ছেলেরা অলিম্পিক একইভাবে উপভোগ করবে। কারণ এটা বিশেষ কিছু। অলিম্পিক অন্য যেকোনো কিছুর থেকে আলাদা।’

মেসি কোপা আমেরিকায় আর্জেন্টিনার সাথে থাকাকালীন ইন্টার মিয়ামির হয়ে কমপক্ষে পাঁচটি ম্যাচ মিস করতে পারেন। চলতি মৌসুমে দলের হয়ে মূল ভূমিকা পালন করেছেন এলএম টেন। ১২ ম্যাচে ১১টি গোলের পাশাপাশি ১২টি অ্যাসিস্ট করেছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাইন্টার মিয়ামিপ্যারিস অলিম্পিক-২০২৪ফুটবলমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT