চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোল্ডেন বুট হাতে তুলেই মেসির উড়ন্ত হেড-গোল, এমন দেখা যায় কমই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০২ অপরাহ্ন ২৫, অক্টোবর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
মেসির ২৯তম হেডের গোল

মেসির ২৯তম হেডের গোল

২০০৯ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিওনেল মেসির জাদুকরি হেডের গোল মনে থাকারই কথা। তবে খুব সচরাচর উড়ন্ত হেড দিয়ে প্রতিপক্ষের জালে বল প্রবেশ করান না মেসি। চলতি মৌসুমে মেজর লিগে জিতেছেন গোল্ডেন বুট। ন্যাশভিল এসসির বিপক্ষে শনিবার ভোরে মাঠে নামার আগেই মেসির হাতে উঠে গোল্ডেন বুটটি। মিয়ামির মাঠেই এদিন ন্যাশভিলের জালে উড়ন্ত হেডে বল পাঠান আর্জেন্টাইন কিংবদন্তি।

ন্যাশভিলের বিপক্ষে ম্যাচের শুরুতেই ডি বক্সের মধ্য থেকে চোখ ধাঁধানো হেডে গোলে লিড এনে দেন মেসি। তাকে ক্রস থেকে বলটি পাস দেন লুইস সুয়ারেজ। ম্যাচে মিয়ামিও জেতে ৩-১ ব্যবধানে।

দীর্ঘ ক্যারিয়ারে হেডে মেসি গোল করেছেন ২৯টি। সবশেষ গোলটি করেছিলেন ১১ মাস আগে এমএলএস কাপের প্লে অফে। আর মিয়ামিতে আসার পর সব মিলিয়ে হেডে গোল করেছেন তিনটি।

ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে সব মিলিয়ে ৮৯১টি গোল করেছেন এই মহাতারকা। ৯০০ গোলের মাইলফলকে পৌঁছাতে আটবারের ব্যালন ডি’অরজয়ীর প্রয়োজন ৯ গোল।

মেসিকে ম্যাচের আগে গোল্ডেন বুট পুরস্কার তুলে দিচ্ছেন এমএলএস কমিশনার

 

এরইমধ্যে এক ক্যালেন্ডার ইয়ারে মিয়ামির হয়ে ৩৯ গোল করেছেন মেসি। ৩৮ গোল করে যৌথভাবে শীর্ষে ছিলেন ডেনিস বোয়াঙ্গা ও কার্লোস ভেলা। ন্যাশভিলের বিপক্ষে মাঠে নামার আগেই এমএলএস কমিশনার ডন গারবারের কাছ থেকে বুঝে নেন গোল্ডেন বুট।

Reneta

পুরস্কার হাতে তুলে দেয়ার সময় এমএলএস কমিশনার বলেছেন, ‘মেসি ক্লাব ও লিগকে যা দিয়েছেন তা অভাবনীয়। আমি ভাবছি আরো তিন বছর মেজর লিগে মেসিকে দেখা সত্যিই উপহারের মতো।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এমএলএসগোল্ডেন বুটমিয়ামিমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরের ভুবনে শোকের ছায়া, প্রয়াত মাহবুবা রহমান

মার্চ ২৬, ২০২৬

কেমন হল ইমনের পিএসএল অভিষেক

মার্চ ২৬, ২০২৬

স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করা হয়নি ফেনীর বহু মাদ্রাসায়

মার্চ ২৬, ২০২৬

টোকিওতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

মার্চ ২৬, ২০২৬

‘স্বাধীনতার প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব’

মার্চ ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT