চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমি সবকিছুই জিতেছি: মেসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১২ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

কাতার বিশ্বকাপের ফাইনালের পর টুর্নামেন্টসেরার পুরস্কার গোল্ডেন বল যখন উঁচিয়ে ধরছিলেন মেসি, ধারাভাষ্যকার পিটার ড্যুরের কণ্ঠে ভেসে আসে, ‘সম্ভবত এই বিতর্কের অবসান হল, লিওনেল আন্দ্রেস মেসি সর্বকালের সেরা খেলোয়াড়।’ পিটারের সেই কথাই এখন সবার মুখে মুখে। বর্ণাঢ্য ক্যারিয়ারে কী জেতেননি মহাতারকা।

স্বল্পভাষী মেসি নিজেকে সর্বকালের সেরা দাবি না করলেও তার যে জেতার কিছু বাকি নেই সেটা বলেছেন। বিশ্বকাপ জয়ের মাস দেড়েক পর আর্জেন্টিনার এক রেডিওতে সাক্ষাৎকারে একথা বলেছেন।

‘যদি আমাকে সেরা কোনো মুহূর্ত বাছাই করতে বলা হয়, তবে বলব এটাই, আমরা বিশ্বকাপ জিতেছি। জাতীয় দলের হয়ে আমি যা কিছু করতে চেয়েছিলাম, তার সবকিছুই করেছি। ক্যারিয়ারে সবকিছুই পেয়েছি, ব্যক্তিগতভাবেও। কখনও ভাবতে পারিনি আমার জীবনে এগুলো হতে চলেছে। কারও বিপক্ষে আমার অভিযোগ নেই, আমি আর কিছু চাইবো না।’

Banglabid

সাতবারের ব্যালন ডি’অর জয়ীর কথাগুলো শুনতে সহজ মনে হলেও রাস্তাটা অত সহজ ছিল না। টানা ৩৬ ম্যাচে অপরাজিত থেকে বিশ্বকাপের শুরুতেই হোঁচট খায় দল। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। মধ্যপ্রাচ্যের দেশটিতে দু’হাত ভরে অর্জন এসেছে। মেসি হয়েছেন টুর্নামেন্টসেরাও।

মেসির সুসময় শুরু হয় ২০২১ সালে, কোপা আমেরিকার শিরোপা জিতে। ২৮ বছর পর বড় কোনো শিরোপা জিতেছিলেন ডি মারিয়া-মেসিরা, ব্রাজিলকে ১-০ ব্যবধানে হারিয়ে।

কোপা জিতে লা ফিনালিস্সিমা খেলার সুযোগ পায় মেসির দল। ২০২২ সালে ইউরোজয়ী ইতালিকে ৩-০ গোলে হারিয়ে আলবিসেলেস্তেরা ট্রফি উঁচিয়ে ধরে।

Reneta

২০১৪ সালে ব্রাজিলে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল আর্জেন্টিনার। জার্মানির কাছে ১-০ গোলে হেরে গেলেও টুর্নামেন্টসেরার গোল্ডেন বল হাতে উঠেছিল মেসির। ২০০৮ সালে অলিম্পিকে সোনা জিতেছিলেন আগুয়েরো-মেসিরা।

মেসি ২০০৫ সালে আর্জেন্টিনার হয়ে অভিষেকের বছরে জেতেন ফিফা ইয়ুথ চ্যাম্পিয়নশিপ। এপর্যন্ত সাতটি ব্যালন ডি’অর ছাড়া বিভিন্ন ক্লাবের হয়ে লিগ শিরোপা, চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব বিশ্বকাপসহ অসংখ্য শিরোপা জিতেছেন। তাকে তো বলা মানায়ই, আমি সব জিতেছি!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাঙ্গেল ডি মারিয়াআর্জেন্টিনাকাতার বিশ্বকাপ-2022কোপা আমেরিকামেসিম্যারাডোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সিআইডির হেফাজতে অভিনেতা ডন

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মানুষকে বিভ্রান্ত করবেন না, বিদ্যুৎ-গ্যাস নিয়ে সংসদে পরিকল্পনা তুলে ধরব’

আগস্ট ৯, ২০২৬

জুলাই আন্দোলনে ইন্টারনেট ‘স্লো’ নিয়ে নতুন করে যা জানা গেল

আগস্ট ৯, ২০২৬

রাষ্ট্রপতি পদে অলি আহমদকে ১১ দলীয় জোটের প্রার্থী ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

মানিকগঞ্জে শহীদ মিনার থেকে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT