চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির ৮০০ গোলের ম্যাচে জিতল আর্জেন্টিনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৬ পূর্বাহ্ণ ২৪, মার্চ ২০২৩
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

কাতার বিশ্বকাপের পর প্রথম কোনো ম্যাচ খেলতে নেমেছিল আর্জেন্টিনা। তিন তারকাখচিত জার্সি পরে খেলতে নেমেছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। একচেটিয়া প্রাধান্য দেখিয়েও গোল পেতে দীর্ঘ সময় ধরে তাদের অপেক্ষা করতে হয়। শেষ পর্যন্ত লিওনেল মেসির মাইলফলকে পা দেয়ার রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পানামার বিপক্ষে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা।

শুক্রবার বাংলাদেশ সময় ভোরে এল মনুমেন্টাল স্টেডিয়ামে হওয়া ম্যাচে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে ৮০০ গোলের মালিক হন মেসি। জাতীয় দলের হয়ে আর মাত্র একটি গোল করলেই এলএম টেন গোলের সেঞ্চুরি পূরণ হবে।

গোটা খেলায় আর্জেন্টিনা ৭৪ শতাংশ সময় বল দখলে রাখে। ২৬টি শটের ভেতর নয়টি লক্ষ্য বরাবর রাখতে পেরেছিল। র‍্যাঙ্কিংয়ের ৬১তম স্থানে থাকা পানামা দুটির বেশি শট নিতে পারেনি, লক্ষ্য বরাবর একটিও ছিল না।

একের পর এক আক্রমণ গড়ে গেলেও আর্জেন্টিনাকে গোলের দেখা পেতে ৭৮ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। লেয়ান্দ্রো পেরেদেসের পাসে বল পেয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন থিয়াগো আলমাদা।

৮৯ মিনিটে মাইলফলক ছোঁয়া সেই গোলটি করেন মেসি। বাঁ পায়ে তার নেয়া দারুণ ফ্রি কিক জালের ঠিকানা খুঁজে পায়। ৮০ হাজারেরও বেশি দর্শকের চিৎকারে প্রকম্পিত হয় স্টেডিয়াম।

আগামী ২৮ মার্চ কিসারাওয়ের বিপক্ষে পরের প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এ ম্যাচের আর্জেন্টিনার জার্সিতে মেসির গোলের সেঞ্চুরি দেখার অপেক্ষায় তার ভক্তরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাপানামাপ্রীতি ম্যাচমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT