ফুটবল

ছেলেদের সাফ কোথায় হবে, জানা যাবে ১৪ ফেব্রুয়ারি

বাংলাদেশের ফুটবল খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল ম্যাচে বাংলাদেশের খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতা করছে, দর্শকরা স্ট্যান্ডে বসে উপভোগ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাউথ এশিয়ার বিশ্বকাপ খ্যাত ছেলেদের সাফ চ্যাম্পিয়নশিপের আসর আসছে জুনে বসবে। মাস চারেক বাকি থাকলেও নির্ধারণ হয়নি ভেন্যু। আয়োজক হওয়ার আগ্রহ দেখায়নি বাংলাদেশ। ১৪ ফেব্রুয়ারি সাফের এক্সিকিউটিভ কমিটির সভায় হবে চূড়ান্ত সিদ্ধান্ত।

সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল জানালেন, ‘মার্কেটিং রাইট কোম্পানির জন্য আমরা টেন্ডার দিয়েছিলাম। সেখানে একটা টেন্ডার পড়েছে। যদি সেটা অনুমোদিত হয়, তাহলে ওই কোম্পানির একটা শর্ত আছে। ভারতে সাফের আয়োজন হতে হবে।’

‘আমাদের যদি তাদের শর্তে রাজি হতে হয়, তাহলে আয়োজন ভারতে করতে হবে। আমরা আনঅফিসিয়ালি ভারতের সঙ্গে আলোচনা করেছিলাম। তারা আয়োজনে রাজি আছে। কোনো কারণে যদি টেন্ডারটাকে অনুমোদন করতে না পারি, সেক্ষেত্রে আমাদের নিজেদের কাজ করতে হবে। এমনটা হলে ভেন্যু নিজেরাই ঠিক করব।’

গত ২৯ জানুয়ারি ছিল আয়োজক দেশ হিসেবে বিড করার শেষদিন। নেপাল ছাড়া আর কেউ স্বাগতিক হওয়ার জন্য সাফের কার্যালয়ে নাম পাঠায়নি। হিমালয়ের দেশটি আয়োজন করবে এমনই আলোচনা ছিল। তবে যে মার্কেটিং প্রতিষ্ঠান টেন্ডার জমা দিয়েছে, সেটি অনুমোদন পেলে শর্ত মেনে ভারতেই আসর বসাতে হবে।

বিষয়:নেপাল বাংলাদেশ ভারত ভেন্যু হেলাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…