বাংলাদেশ

স্মৃতিসৌধে ড. ইউনূসসহ উপদেষ্টা পরিষদের শ্রদ্ধা

স্মৃতিসৌধে ড. ইউনূসসহ উপদেষ্টা পরিষদের শ্রদ্ধা নিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্মৃতিসৌধে ড. ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করছেন, বৃষ্টির মধ্যে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল পুরস্কার জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ ১৭ সদস্যের উপদেষ্টা পরিষদের সদস্যরা জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতার বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

আজ ৯ আগস্ট শুক্রবার সকাল ৯টা ৫৫ মিনিটে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতার বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যগণ।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রথমে স্মৃতিসৌধে স্বাধীনতার বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন। পরে অন্য উপদেষ্টাগণের সাথে তিনি আবারও শ্রদ্ধা নিবেদন করেন।

স্মৃতিসৌধে ড. ইউনূসসহ উপদেষ্টা পরিষদের শ্রদ্ধা

ছাত্র জনতার আন্দোলনের মুখে গত সোমবার ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করলে রাষ্ট্র পরিচালনায় বৃহস্পতিবার ৮ আগস্ট রাতে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন উপদেষ্টা পরিষদ শপথ গ্রহণ করেন।

বিষয়:উপদেষ্টা পরিষদ ড. মুহাম্মদ ইউনূস স্মৃতিসৌধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…