চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শততম টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকালেন ওয়ার্নার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৮ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
ওয়ার্নার শততম টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকালেন, ক্রিকেট খেলোয়াড়ের উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনকে একেবারেই নিজের করে নিলেন ডেভিড ওয়ার্নার। দশম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে করলেন সেঞ্চুরি। সেখানেই থেমে থাকেননি। ৪০ ডিগ্রি তাপমাত্রার ভেতর ইতিহাসের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে শততম টেস্টে ডাবল সেঞ্চুরিটাও তুলে নিলেন। ১৪৫ বছরের ইতিহাসে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে শততম টেস্টে করলেন ডাবল সেঞ্চুরি।

শততম টেস্টে ডাবল সেঞ্চুরির কীর্তি টেস্ট ইতিহাসে এর আগে কেবল জো রুট করেছিলেন। গত বছরের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে ইংলিশ ব্যাটার  ২১৮ রানের ইনিংস খেলেছিলেন।

সাউথ আফ্রিকার ১৮৯ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে সংগ্রহ ৩ উইকেটে ৩৮৬ রান। সফরকারীদের চেয়ে অজিরা ১৯৭ রানে এগিয়ে আছে।

Banglabid

এক উইকেটে ৪৫ রান নিয়ে স্বাগতিকরা দিনের খেলা শুরু করে। মার্নাস লাবুশেন ১৪ রান করে রান আউট হন। এরপর স্মিথের সঙ্গে ওয়ার্নারের জুটি জমে যায়। লাঞ্চের খানিক পরই ১৪৪ বলে শতকের দেখা পান ওয়ার্নার।

সেঞ্চুরির কাছাকাছি গিয়েও তা মিস করেন স্মিথ। ৯ চার ও এক ছক্কায় ৮৫ রান করে সাজঘরে ফেরেন। ভেঙে যায় ওয়ার্নারের সঙ্গে তৃতীয় উইকেটে ২৩৯ রানের জুটি। শতক না পেলেও মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এক হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন স্মিথ। নবম অস্ট্রেলিয়ান ব্যাটার হিসেবে তিনি এই কীর্তি গড়েছেন।

৫ ঘণ্টা ৫৯ মিনিট ক্রিজে থেকে ওয়ার্নার রানের চাকা সচল রাখতে মোটেও চার-ছক্কার মারের উপর নির্ভরশীল ছিলেন না। দৌড়ে এক রান নিয়েছেন ৬৩ বার, দুই রান নিয়েছেন ১৪ রান ও তিন রান নিয়েছেন সাতবার। ৩৬ বর্ষী হয়েও দেখিয়েছেন বিস্ময়কর ফিটনেস। দৌড়ে চার রান নিয়েছেন তিনবার! এছাড়া ১৪টি চার ও ২ ছক্কার মার তো ছিলই।

Reneta

ডাবল সেঞ্চুরির উদযাপন করতে গিয়ে লাফ দিলেছিলেন অজি ওপেনার ওয়ার্নার। মাটিতে পা রাখার সময় লাগে টান। তাতেই ব্যথার যন্ত্রণা নিয়েদুজনের কাঁধে ভর দিয়ে তাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে হয়। রিটায়ার্ড হার্ট হওয়ার সময় ২৫৪ বলে ২০০ রানেই তার ইনিংসে ছেদ পড়ে।

মার্ক ওয়াহকে ছাড়িয়ে টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রানের তালিকার সপ্তম স্থানে উঠেছেন ওয়ার্নার। তার মোট রান এখন ৮,১২২।

ওয়ার্নারের পর রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন ক্যামেরন গ্রিন। প্রোটিয়া পেসার এনরিচ নর্টজের দ্রুতগতির বল তার ডান হাতের তর্জনী আঙুলে আঘাত পাওয়ার পর ৬ রান করা গ্রিন আর ব্যাট করতে পারেননি।

নর্টজে আজ ধারাবাহিকভাবে ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করেছেন। তার দ্রুততম বলটি ছিল ঘণ্টায় ১৫৫ কিলোমিটার বেগে।

ট্রাভিস হেড আগ্রাসী ব্যাটিং করে ৪৮ বলে ৭ চার ও এক ছক্কায় ৪৮ রানে অপরাজিত আছেন। তার সঙ্গে ৯ রান করে রয়েছেন অ্যালেক্স ক্যারি। তৃতীয় দিন এ দুই ব্যাটার লিডকে আরও বাড়িয়ে নেয়ার লক্ষ্যে ক্রিজে নামবেন। ওয়ার্নার ও গ্রিনকেও হয়তো আবার ব্যাট হাতে দেখা যাবে।

সাউথ আফ্রিকার পক্ষে একটি করে উইকেট পান কাগিসো রাবাদা ও এনরিচ নর্টজে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াওয়ার্নারমেলবোর্ন টেস্টলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান (সংগৃহীত)।

কারাগারে ইমরান খানের মৃত্যুর গুঞ্জন: পাকিস্তান সরকার যা বলছে

আগস্ট ১৪, ২০২৬

রাজধানীর আকাশে মেঘ, হতে পারে বজ্রসহ বৃষ্টি

আগস্ট ১৪, ২০২৬

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT