উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দেওয়ানবাগীর ওলামা মিশন বাংলাদেশ এর উদ্যোগে হযরত মোহাম্মদ (সা.)-এর ১৫০০তম জন্মদিন পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) বিকেলে রাজধানীর বিয়াম অডিটরিয়ামে এই আলোচনা সভার আয়োজন করে দলটি।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব তুলে ধরেন অনুষ্ঠানের প্রধান অতিথি দেওয়ানবাগ শরীফের পরিচালক, সমন্বয়ক ও মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা (মা. আ.)।
পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে ওলামায়ে কেরাম বলেন, প্রকৃতপক্ষে ঈদে মিলাদুন্নবি (সা.) শুধুমাত্র মুসলিম জাতির জন্য নয়, বরং সমগ্র সৃষ্টি তথা কুল কায়েনাতের জন্য আনন্দের দিন। হযরত রাসুল (সা.)-এর শুভ জন্ম দিনে যারা খুশি হন, মহান আল্লাহ্ তাদের ক্ষমা করে দেন।
এসময় ওলামায়ে কেরাম সবাইকে ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষ্যে আনন্দোৎসব করার ওপর গুরুত্বারোপ করেন।
অন্যদের মাঝে বক্তব্য প্রদান করেন মুহাদ্দেছ এমরান হোসাইন মাজহারী, সাব্বীর আহমদ ওসমানী, মুফতি রফিকুল ইসলাম, মোফাচ্ছেরে কোরআন ফখরুদ্দীন রাজী, রুহুল আমিন কুদ্দুসী, মাহবুবুর রহমান আজাদী, সাবেক অতিরিক্ত সচিব ড. পিয়ার মোহাম্মদ, সাবেক জেলা ও দায়রা জজ মো. আবদুল আজিজ খলিফা প্রমুখ।
প্রধান অতিথি প্রফেসর ড. কুদরত এ খোদা (মা. আ.) তার বক্তব্য শেষে বিশ্ববাসীর শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরি মুনাজাত পরিচালনা করেন। আলোচনা সভায় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে পাঁচ শতাধিক ওলামায়ে কেরাম যোগদান করেন।







