চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৪ ঘণ্টা খোলা থাকবে মদিনার কিবলাতাইন মসজিদ

রুমী সাঈদরুমী সাঈদ
১১:৫৭ পূর্বাহ্ণ ০৭, অক্টোবর ২০২৫
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A

মদিনার ঐতিহাসিক ও পবিত্র কিবলাতাইন মসজিদ এখন থেকে সারাবছর ২৪ ঘণ্টা দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। সম্প্রতি পবিত্র দুই মসজিদের খাদেম সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এই নির্দেশনা জারি করেছেন।

ফলে এখন থেকে মুসল্লি ও দর্শনার্থীরা যেকোনো সময়ে এ মসজিদে প্রবেশ করে নামাজ আদায় ও ইবাদত-বন্দেগি করতে পারবেন।

ইসলামী ইতিহাসে বিশেষ মর্যাদাপূর্ণ এই মসজিদে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর উপর নামাজরত অবস্থায় আল্লাহর পক্ষ থেকে ওহি নাজিল হয়েছিল, যাতে বায়তুল মুকাদ্দাস (মসজিদুল আকসা) থেকে মুখ ফিরিয়ে মক্কার পবিত্র কাবা শরিফের দিকে মুখ করে নামাজ আদায়ের নির্দেশ দেওয়া হয়। এ নির্দেশের আগে মুসলমানরা কুদসের দিকে মুখ করে নামাজ পড়তেন। এই গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী হিসেবেই মসজিদটির নাম রাখা হয়েছে ‘মসজিদে কিবলাতাইন’ বা ‘দুই কিবলার মসজিদ’।

মদিনার অন্যতম ঐতিহাসিক নিদর্শন হিসেবে কিবলাতাইন মসজিদ প্রতি বছর লাখো মুসলিম দর্শনার্থী ও ওমরাহ-হজযাত্রীর আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। সৌদি কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে দর্শনার্থীরা এখন থেকে যেকোনো সময়ে মসজিদে প্রবেশ করে নামাজ, দোয়া ও ইবাদতের সুযোগ পাবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিবলাতাইন মসজিদমদিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

হামলার বদলা নিয়েছে ইরান, আরও কঠোর জবাবের হুঁশিয়ারি আইআরজিসির

জুন ৮, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪

জুন ৮, ২০২৬

‘পরিকল্পনা একটাই, ভালো ক্রিকেট খেলতে হবে, জিততে হবে’

জুন ৮, ২০২৬

ড. ইউনূস-নুরজাহানসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

জুন ৮, ২০২৬

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ব্যক্তিগত কর্মকর্তাদের বেতন নির্ধারণ, মূল বেতন ৩২ হাজার টাকা

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT