রাজনীতি

পটুয়াখালী-১ আসনের উপ-নির্বাচনে নৌকার প্রার্থী আফজাল হোসেন

আফজাল হোসেন পটুয়াখালী-১ আসনের উপ-নির্বাচনে প্রার্থী. Channel i News - চ্যানেল আই নিউজ

আফজাল হোসেন পটুয়াখালী-১ আসনের উপ-নির্বাচনে প্রার্থী হিসেবে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

পটুয়াখালী-১ আসনের আসন্ন উপ-নির্বাচনে মোঃ আফজাল হোসেনকে নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে।

আজ সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৭টায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি’র কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ এর সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার সিদ্ধান্ত মোতাবেক জাতীয় সংসদের ১১১ পটুয়াখালী-১ আসনের উপ-নির্বাচনে মোঃ আফজাল হোসেনকে দলীয় মনোনয়ন প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য, ২১ অক্টোবর শনিবার পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী অ্যাড. শাহজাহান মিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করলে এ আসনটি শূন্য হয়। আগামী ২৬ নভেম্বর এই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিষয়:নৌকা মোঃ আফজাল হোসেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…