চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোটাভাইরাস থেকে শিশুদের রক্ষায় একযোগে কাজ করবে এমসিআরআই এবং ইনসেপ্টা

জাহিদ রহমান জাহিদ রহমান
৬:০১ অপরাহ্ণ ০৪, জুন ২০২৪
স্বাস্থ্য
A A
শিশু রোটাভাইরাস থেকে সুরক্ষিত, স্বাস্থ্য সচেতনতা. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈশ্বিক স্বাস্থ্যসেবায় নতুনমাত্রা যোগ করতে জীবন রক্ষাকারী ওষুধ আবিষ্কারে বাংলাদেশের অন্যতম ঔষধ প্রস্ততকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লি. এবং মারডক চিলড্রেনস রিসার্চ ইনস্টিটিউট (এমসিআরআই) যৌথভাবে কাজ করার উদ্যোগ নিয়েছে।

এমসিআরআই, এরই মধ্যে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সঙ্গে একটি নিবন্ধন চুক্তি সম্পাদনের ঘোষণা দিয়েছে। বিশ্বব্যাপী শিশু এবং কমবয়সী বাচ্চাদের ক্ষেত্রে ভয়াবহ ডায়রিয়ার মূল কারণ হিসেবে কাজ করা রোটাভাইরাসের প্রভাব কমিয়ে আনতে এই যৌথ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে। আশির দশকের গোড়ার দিকে অস্ট্রেলিয়ার মেলবোর্নে অধ্যাপক রুথ বিশপ এসি এবং তার সহকর্মীরা প্রাকৃতিকভাবে সৃষ্ট রোটা ভাইরাসের প্রতিষেধক আরভি থ্রি-বিবি আবিষ্কার করেন-যা জন্মকালীন ডায়রিয়া থেকে নবজাতকদের রক্ষা করে।

আরভি থ্রি-বিবি ভ্যাকসিনের মাধ্যমে নবজাতক বা শিশুর জন্য উদ্দিষ্ট রুটিন এক্সপান্ডেড প্রোগ্রাম অব ইমুনাইজেশনের (ইপিআই) টিকাদানের অংশ হিসেবে, বছরে কয়েক হাজার শিশুর জীবন বাঁচানোর সম্ভাবনা রয়েছে। এখানে উল্লেখ্য, শুধু বাংলাদেশেই যেখানে প্রতিবছর ২০ লাখেরও বেশি শিশুর জন্ম হয়, সেখানে আরভিথ্রি-বিবি ভ্যাকসিনের প্রভাব অনেক গভীর হতে পারে। বিশ্বব্যাপী প্রতিবছর রোটাভাইরাস-এর আক্রমণে পাঁচ বছরের কম বয়সী প্রায় ৪ লক্ষ ৫০ হাজার শিশু প্রাণ হারায়। তাই এ রোগের সহজলভ্যতা এবং কার্যকর ভ্যাকসিনের প্রয়োজনীয়তা এখন আরও জরুরি।

Banglabid

এমসিআরআই-এর অধ্যাপক অ্যান্ড্রু স্টিয়ার বলেন, রোটাভাইরাস সংক্রমণের প্রভাব থেকে দুর্বল শিশুদের রক্ষা করার জন্য এই সহযোগিতা একটি যুগান্তকারী পদক্ষেপে প্রতিনিধিত্ব করবে। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সাথে আমাদের এই যৌথ উদ্যোগ আরভিথ্রি-বিবি ভ্যাকসিনকে বিশ্বব্যাপী প্রাপ্তিতে সহজলভ্য করবে।

বৈশ্বিক স্বাস্থ্যসেবায় সমতা আনতে নিরন্তর আন্তরিকভাবে কাজ করে যাওয়া এমসিআরআইকে স্বীকৃতি জানিয়ে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির বলেছেন, ‘এমসিআরআই-এর এমন মহতী উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা গর্বিত। ভবিষ্যত প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষায় লক্ষ-কোটি শিশুদের কাছে রোটাভাইরাস ভ্যাক্সিন (আরভিথ্রি-বিবি) পৌঁছে দিতে একযোগে কাজ করে যাওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

বাংলাদেশের একটি প্রধান ফার্মাসিউটিক্যালস কোম্পানি হিসেবে ভ্যাকসিন উৎপাদনে সুনামের অধিকারী ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড রোটাভাইরাস ভ্যাকসিন উৎপাদন শুরু করায় এটি দেশের পাশাপাশি আন্তর্জাতিক শিশু স্বাস্থ্যসেবা পরিস্থিতি উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বৈশ্বিক স্বাস্থ্যসেবামারডক চিলড্রেনস রিসার্চ ইনস্টিটিউটরোটাভাইরাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আনোয়ার সিমেন্ট শীট ডিলার সম্মেলন

পরবর্তী

এ ওয়ান পলিমার লিমিটেড ও আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড ডিলার সম্মেলন

পরবর্তী
এ ওয়ান পলিমার লিমিটেড ও আনোয়ার গ্যালভানাইজিং ডিলার সম্মেলনে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

এ ওয়ান পলিমার লিমিটেড ও আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড ডিলার সম্মেলন

দুই শিশু সীমান্তে দাঁড়িয়ে, সামনে বড় ছবি ও লেখা রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সীমানার দুই পুত্রের ছবি, এক রাশ হাহাকার!

সর্বশেষ

চাঁদাবাজির প্রতিবাদে সন্দ্বীপে স্পিডবোট চলাচল বন্ধ থাকায় ঘাটেই মৃত্যু বীর মুক্তিযোদ্ধার

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৭০ অনুচ্ছেদ সংশোধনের পর হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬

বাগেরহাট সদর হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগ

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

পাকিস্তান হাইকমিশনের বাইরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো নয়াদিল্লি

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT