চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাককালামের কাছে ‘বাজ-বল’ অর্থহীন শব্দ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৫ পূর্বাহ্ণ ০৯, জুলাই ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হয়ে দলের মাঝে আক্রমণাত্মক ক্রিকেটের দর্শন ছড়িয়ে দিয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম। কিউইদের সাবেক অধিনায়ক আগ্রাসী ব্যাট করে যেভাবে টেস্ট খেলছে ইংল্যান্ড, ধরনটি ‘বাজ-বল’ হিসেবে পরিচিতি পাচ্ছে ইংলিশ মিডিয়ার কল্যাণে। ম্যাককালামের ডাকনাম ‘বাজ’, এখন তার কোচিং দর্শনে সাফল্য আসায় বলা হচ্ছে ‘বাজ-বল’ ক্রিকেট খেলছেন রুট-বেয়ারস্টোরা।

তবে ইংলিশদের টেস্ট কোচ ‘বাজ-বল’অর্থ কী তা তিনি জানেন না। একইসঙ্গে শব্দটি তার দলের টেস্ট খেলার নতুন ধরনের সূক্ষ্ম দিকটি আড়াল করছে।

গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের সিরিজ শুরুর আগে ইএসপিএনক্রিকইনফো’র যুক্তরাজ্য সংস্করণের সম্পাদক অ্যান্ড্রু মিলার ‘বাজবল’ শব্দটি ব্যবহার করেছিলেন। ম্যাককালামের শিষ্যদের যে ইতিবাচক খেলার ধরনের বর্ণনা দিতে গিয়ে তিনি শব্দটি ব্যবহার করেছিলেন।

Banglabid

এক রেডিও চ্যানেলে অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক ব্যাটার অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে আলোচনা পর্বে ম্যাককালাম বলেন, ‘বাজ-বল’ কী তা সম্পর্কে আমার কোনো ধারণা নেই৷ আমি সত্যিই সেই অর্থহীন শব্দটি পছন্দ করি না যা লোকেরা ছুড়ে দিচ্ছে।

ছেলেরা কীভাবে তাদের পারফরম্যান্স তৈরি করে এবং কখন তারা বোলারদের উপর চাপ দেয় এবং কোন বোলারদের চাপ দেয়। এমনও অনেক সময় আছে যখন তারা বোলারদের চাপ সুন্দরভাবে সামলাচ্ছে।

ইংল্যান্ডের অতি আক্রমণাত্মক টেস্ট ক্রিকেট খেলার দৃশ্যপট ল্যান্ডস্কেপ পরিবর্তন করেছে বলে ম্যাককালামের মনে হচ্ছে কি না- এমন প্রশ্ন গিলক্রিস্ট তাকে করেছিলেন। বিষয়টি ম্যাককালাম উড়িয়ে দিয়ে বলেন,‘আমি অবশ্যই এটা বলব না।’

Reneta

আমরা যা করার চেষ্টা করি এবং করছি তা হল এমন একটি ব্র্যান্ডের ক্রিকেট খেলা যা ছেলেদের সর্বোচ্চ পরিমাণে সন্তুষ্টি দেয়। তাদের সেরা সুযোগ দেয়। আমাদের বিনোদন উপহার দেয়ার বাধ্যবাধকতাও রয়েছে।

যারা টেস্ট ক্রিকেটকে ভালোবাসেন তাদের জন্য এটা একটি চ্যালেঞ্জিং সময়। কারণ সমাজ পরিবর্তিত হয়েছে এবং লোকেদের আর পাঁচ দিন বসে বসে ক্রিকেট দেখার প্রয়োজন নেই। তাই আমাদের নিশ্চিত করতে হবে যে পণ্যটি আমরা পেয়েছি এবং আমরা লোকেদের কাছে যে পণ্যটি নিয়ে যাচ্ছি তা তাদের সময়ের যোগ্য এবং সেই কল্পনাগুলোর কিছুকে সম্মোহিত করতে সক্ষম।

ছেলেরা কেন এই ধরনে ক্রিকেট খেলতে চায় তার এটি একটি মৌলিক কারণ। এটা সত্যিই তাদের উজ্জীবিত করেছে বলে মনে হচ্ছে। কোচ হিসেবে আমার দৃষ্টিকোণ থেকে অবশ্যই আমার মাঝেও উদ্দীপনা তৈরি হয়। কারণ আমি এভাবেই খেলতে চাই।

ম্যাককালাম জানান, ইংল্যান্ডের সাফল্যের মূল নীতিগুলোর মধ্যে একটি ছিল ব্রিটিশ মিডিয়ার একটি বিশেষ শব্দ ব্যবহার করা। এখানে মিডিয়া এটি একটি বিশাল জন্তু। কখনো কখনো নেতিবাচক এবং ইতিবাচক পরিবেশে তারা প্রবেশ করতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গিলক্রিস্টবাজ-বলম্যাককালামলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT