চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লর্ডসে ক্যাচ বিতর্ক: এমসিসির ব্যাখ্যা, চটেছেন ম্যাকগ্রা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৯ অপরাহ্ণ ০২, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্টের চতুর্থ ইনিংসে বড় বিপদের শঙ্কা নিয়ে ব্যাট করছিল ইংল্যান্ড। চতুর্থ দিনে লক্ষ্য তাড়ায় নেমে টপঅর্ডারের চার ব্যাটারকে হারিয়ে বসে দ্রুত। চতুর্থ দিনের খেলা প্রায় শেষের দিকে ছিল, তৃতীয় সেশনের ২৯তম ওভারের খেলা চলছিল। ক্যামেরন গ্রিনের একটি বাউন্সার ওপেনার বেন ডাকেটের ব্যাটের উপরের দিকে লেগে ফাইন লেগে বাউন্ডারির কাছে চলে যায়, ক্যাচ নেন মিচেল স্টার্ক।

সেটি আউট দেননি টিভি আম্পায়ার এরাসমাস। ডাকেট ক্রিজে থেকে যাওয়ায় লর্ডসের গ্যালারিতে স্বাগতিক দর্শকরা আনন্দে ফেটে পড়লেও অজি ফিল্ডাররা ছিলেন নাখোশ। দিনের খেলা শেষে তাদের দুই ফিল্ডারকে আম্পায়ারদের ঘিরে ফেলে কথা বলতে দেখা যায়। শুরু হয় অ্যাশেজের চিরাচরিত বিতর্ক, পরে এমসিসি ব্যাখ্যা দিয়েছে। কিন্তু খেপে আছেন অজিদের সাবেক ম্যাকগ্রা-গিলক্রিস্ট।

এ ঘটনায় ক্রিকেটের নিয়ম-কানুন প্রণয়নকারী মেরিলিবোন ক্রিকেট ক্লাব এমসিসি ব্যাখ্যা দিয়েছে। তারা বলছে, ক্যাচ নেয়ার সময় স্টার্কের গতিবিধির উপর যথেষ্ট নিয়ন্ত্রণ ছিল না।

টুইটার পোস্টে এমসিসি বলেছে, ‘৩৩.৩ ধারা অনুযায়ী একটি ক্যাচ তখনই সম্পূর্ণ হবে, যখন ফিল্ডারের গতিবিধি ও নিয়ন্ত্রণ সম্পূর্ণ নিজের উপর থাকবে। তার আগে বল মাঠে স্পর্শ করা যাবে না। এ ঘটনায় স্টার্ক মাঠে স্লাইড করেছিলেন, বল মাটিতেও লাগে এবং তার শরীরের কোনো নিয়ন্ত্রণ ছিল না।’

অন্যদিকে আউট না দেয়ার ঘটনাকে ‘হাস্যকর’ বলছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার গ্লেন ম্যাকগ্রা, ‘আমি দুঃখিত, এটা আমার দেখা সবচেয়ে বাজে ঘটনা। সে নিয়ন্ত্রণে ছিল, বল নিয়ন্ত্রণে ছিল। এটা অসম্মান, আমি দুঃখিত, এটি অপমানজনক। আমি সবকিছু দেখেছি। বিশ্বাস করতে পারছি না। এটা হাস্যকর।’

ইংল্যান্ডের ব্যাটিং কোচ মার্কাস ট্রেসকোথিক স্বীকার করছেন নিয়ম-কানুন নিয়ে খেলোয়াড়-সমর্থকদের মধ্যে বিভ্রান্তি থাকতে পারে, ‘আমার কাছে দূর থেকে প্রথম দেখায় মনে হয়েছিল এটি ঠিক আছে। তারপর অবশ্যই বল মাটির সাথে লেগেছিল। কিন্তু এ মুহূর্তে আমার মনে হচ্ছে না আমরা নিয়ম বুঝি। এটা ঠিক নাকি ভুল তা বলার জন্য আমার মনে হচ্ছে না আমি নিয়ম বুঝতে পারি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াঅ্যাশেজইংল্যান্ডগ্রিনডাকেটলিড স্পোর্টসস্টার্ক
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শুধু নির্যাতিত নই, দুর্ভাগাও’: ইরান কোচ

জুন ২৭, ২০২৬

উগার্তের চোটে ফিফার ক্ষতিপূরণ পেতে পারে ইউনাইটেড

জুন ২৭, ২০২৬

শোক সামলে ফ্রান্সের বিশ্বকাপ দলে ফিরলেন দেশম

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন

জুন ২৭, ২০২৬

ইংল্যান্ড ম্যাচের আগে পানামা দলে দুই সতীর্থের হাতাহাতি

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT