চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স লিগে নিষেধাজ্ঞা এড়ালেও শাস্তি জুটল এমবাপে-রুডিগারের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৯ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
Mbappe and Rudiger celebrate during a football match. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাটলেটিকো মাদ্রিদকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল রিয়াল মাদ্রিদ। ম্যাচে অশালীন আচরণের অভিযোগে উয়েফা তদন্ত শুরু করার পর রিয়ালের চার খেলোয়াড়ের নাম উঠে এসেছিল। আপাতত বেচে গেছেন কাইলিয়ান এমবাপে ও অ্যান্টোনিও রুডিগার। খেলতে পারবেন আর্সেনালের বিপক্ষে।

এমবাপে ও ভিনিসিয়াসের পাশাপাশি অভিযুক্তের তালিকায় ছিলেন অ্যান্টোনিও রুডিগার ও দানি সেবালসো। গত ১২ মার্চ শেষ ষোলোর লড়াইয়ে অ্যাটলেটিকো ম্যাচে অভিযোগ রয়েছে কোমর ধরে উদযাপন করেছেন তারা। তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তে উয়েফা একজন আইন ও শৃঙ্খলা পরিদর্শক নিয়োগ করেছিল।

শুক্রবার উয়েফার নীতি এবং শৃঙ্খলা নিয়ন্ত্রক এমবাপে এবং রুডিগারের বিপক্ষে ‘শালীন আচরণের মৌলিক নিয়ম লঙ্ঘনের’ প্রমাণ পেয়েছেন। উভয় খেলোয়াড়কে একবছরের প্রবেশনারি সময়ের জন্য এক ম্যাচের স্থগিত নিষেধাজ্ঞার শাস্তি দিয়েছেন।

উয়েফা বলেছে, ‘ভিনিসিয়াসের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়নি।’ অ্যাটলেটিকো সমর্থকদের উদ্দেশ্যে গলা টিপে ধরার ইশারা করে সবচেয়ে বেশি ৪০ হাজার ইউরো জরিমাানা দিতে হবে রুডিগারকে। এমবাপেকে গুণতে হবে ৩০ হাজার ইউরো জরিমানা।

স্টেডিয়ামে সমর্থকদের উত্তেজিত করার পর শালীন আচরণের মৌলিক নিয়ম লঙ্ঘন করায় দানি সেবালসোকে ২০ হাজার ইউরো জরিমানা গুণতে হবে। জরিমানা হলেও চার খেলোয়াড়কেই পরের ম্যাচে পাবে রিয়াল মাদ্রিদ।

একই অপরাধে গতবছর জুড বেলিংহামকে ৩০ হাজার ইউরো জরিমানা করা হয়েছিল এবং কোমর ধরে থাকার অঙ্গভঙ্গিতে এক ম্যাচের জন্য স্থগিত নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। স্লোভাকিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ২-১ গোলে জয়ে সমতাসূচক গোলের পর এই মিডফিল্ডার কোমর ধরে উদযাপন করেছিলেন।

Reneta

২০১৯ সালে, চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের বিপক্ষে একই রকম উদযাপনের জন্য অ্যাটলেটিকো মাদ্রিদের বস ডিয়েগো সিমিওনেকে ২০ হাজার ইউরো জরিমানা করা হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটলেটিকোউয়েফাএমবাপেভিনিসিয়াসরুডিগারলিড স্পোর্টসসেবালসো
শেয়ারTweetPin

সর্বশেষ

নোলানের ‘দ্য ওডিসি’ এখন বিলিয়ন ডলারের সিনেমা!

আগস্ট ৮, ২০২৬

সর্বত্র আলোচনায় ‘মুসাফির ক্যাফে’, কী আছে এই সিরিজে?

আগস্ট ৮, ২০২৬

জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে আমদানি-বিপণনে নতুন নীতিমালা আনছে সরকার

আগস্ট ৮, ২০২৬

মায়ের অভাবের সংসার: সন্তানের মাথা গোঁজার ঠাঁইয়ের জন্য বিক্রি করলেন মাথার চুল

আগস্ট ৮, ২০২৬

নাইটক্লাবে হাতাহাতি, ইংল্যান্ডের বিশ্বকাপ খেলা এই ফরোয়ার্ডের কী শাস্তি হতে পারে

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT