চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমবাপের ৫ গোলের অনন্য ম্যাচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৭ পূর্বাহ্ণ ২৪, জানুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

ফরাসি ফুটবলের ষষ্ঠ সারির দল পেস ডি ক্যাসেলকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি। প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়ে ফ্রেঞ্চ কাপের শেষ ষোলোতে খেলা নিশ্চিত করেছে ক্রিস্তোফ গালতিয়েরের দল। কাইলিয়ান এমবাপে একাই করেছেন ৫ গোল।

সোমবার রাতে হওয়া ম্যাচের প্রথমার্ধে ১২ মিনিটের ব্যবধানে এমবাপে পেয়ে যান হ্যাটট্রিকের দেখা। পর্তুগিজ ডিফেন্ডার নুনো মেন্ডেসের অ্যাসিস্টে ডান পায়ে নিশানাভেদ করে তিনি শুরু করেন গোল উৎসব।

এ ম্যাচে নিজে গোল করার পাশাপাশি নেইমারের গোলেও ভূমিকা রাখেন ২৩ বর্ষী স্ট্রাইকার। তার পাসে বাঁ পায়ের শটে ৩৩ মিনিটে বল জালে জড়ান নেইমার।

পরের মিনিটেই আরেক পর্তুগিজ ডিফেন্ডার দানিলো পেরেইরার কাছ থেকে বল নিয়ে এমবাপে দ্বিতীয় গোলের দেখা পান। এর ছয় মিনিট পর ভিতিনহার পাসে বল নিয়ে বাঁ পায়ে লক্ষ্যভেদ করে হ্যাটট্রিক পেয়ে যান কাতার বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ী ফুটবলার।

বিরতির পরও ফ্রেঞ্চম্যানের গোলের ক্ষুধা কমে যায়নি। নেইমারের বাড়ানো বলে ৫৬ মিনিটে তিনি আবারো জালের দেখা পেয়ে যান। আট মিনিট পর নেইমারের পাসে বল পেয়ে পিএসজির হয়ে ষষ্ঠ গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার কার্লোস সোলের।

৭৯ মিনিটে সোলেরের ক্রসে পোস্টের একদম কাছ থেকে ডান পায়ের ছোঁয়ায় নিজের পঞ্চম গোলটি করেন এমবাপে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেপিএসজিফ্রেঞ্চ কাপলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘রোহিঙ্গা সংকট সমাধানে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-মালয়েশিয়া’

জুন ২২, ২০২৬

পদত্যাগের চাপ বাড়ছে, রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ভাবছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

জুন ২২, ২০২৬

ম্যাচে পানির জন্য বিরতির সমালোচনায় স্কালোনিও

জুন ২২, ২০২৬

পানি সংকটে ভারত-পাকিস্তান উত্তেজনা, যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তানের

জুন ২২, ২০২৬

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT