অধিকৃত পশ্চিম তীরে গুলিতে নিহত দুই ব্রিটিশ-ইসরায়েলি বোনের শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে। এসময় তাদের পিতা মৃতদেহ জড়িয়ে শোকের গান গেয়েছিলেন। ইসরায়েল-প্যালেস্টাইন উত্তেজনা এবং সহিংসতার মধ্যেই এই হামলা ঘটে।
বার্তাসংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
গত শুক্রবার জর্ডান উপত্যকায় তাদের গাড়িতে সন্দেহভাজন ফিলিস্তিনি বন্দুকধারীরা গুলি চালালে মাইয়া (২০) এবং রিনা ডি (১৫) নিহত হয়। তাদের মায়ের অবস্থাও গুরুতর।
দুই বোন ও তাদের মাকে বহনকারী গাড়িটি আগুনের কবলে পড়ে বিধ্বস্ত হয়। ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, তাদের লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি চালানো হয়।
ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির এসময় উপস্থিত ছিলেন।
নয় বছর আগে লন্ডন থেকে চলে আসা পরিবারটি ইফ্রাতে থাকত। পারিবারিক ছুটি কাটাতে গ্যালিলের টাইবেরিয়াসে ভ্রমণ করছিলেন তারা।








