জনপদ

মওলানা ভাসানীর ৪৭তম মৃত্যুবার্ষিকী পালন

মওলানা ভাসানীর কালো-সাদা ছবি, তিনি একজন প্রখ্যাত বাংলাদেশি নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

মওলানা ভাসানীর কালো-সাদা ছবি, তিনি একজন প্রখ্যাত বাংলাদেশি নেতা, ১৯৭৪ সালে মৃত্যুবরণ করেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৭তম মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছে।

শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ৭টায় টাঙ্গাইল পৌর শহরের সন্তোষে মওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মো. ফরহাদ হোসেন।

এরপর মওলানা ভাসানীর পরিবার, বিভিন্ন রাজনৈতিক দল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-শিক্ষার্থী, টাঙ্গাইল প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও মওলানা ভাসানীর ভক্ত অনুসারীরা মাজারে পুষ্পস্তবক অর্পণ এবং মোনাজাত করেন।

দিবসটি উপলক্ষে আলোচনা সভা, মিলাদ, দোয়া মাহফিল, ওরশ, এতিম খানা ও দুঃস্থদের মাঝে খাবার পরিবেশন করা হয়।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…