বাংলাদেশ

ফটো সাংবাদিক মতিউর সেন্টু মারা গেছেন

প্রয়াত ফটো সাংবাদিক মতিউর সেন্টুর ছবি, স্মরণে শ্রদ্ধা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রয়াত ফটো সাংবাদিক মতিউর সেন্টুর ছবি, বাংলাদেশে সাংবাদিকতার জন্য তার অবদান স্মরণে।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক ইনকিলাবের সিনিয়র ফটো সাংবাদিক মতিউর সেন্টু মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন।

গতকাল ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার ইতালির নেপোলিতে স্থানীয় সময় দুপুর ২টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।

চার বছর আগে মতিউর সেন্টুর ছোট ছেলে এবং গত মার্চ মাসে বড় ছেলে মারা যান। তিনি ইতালির নেপলী শহরে চাকরি করতেন।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত মতিউর সেন্টুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর
সমবেদনা জানান।

বিষয়:জাতীয় প্রেস ক্লাব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…