চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব শ্রীলঙ্কায় গেলে পাথর ছোড়া হবে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৯ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

শ্রীলঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুজের ‘টাইমড-আউট’ ঘটনার রেশ থামছেই না। লঙ্কায় চলছে লঙ্কাকাণ্ড, যোগ দিয়েছেন ম্যাথুজের বড় ভাইও। করেছেন আক্রমণাত্মক মন্তব্য। বলেছেন, বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান শ্রীলঙ্কায় গেলে তাকে পাথর ছুড়ে মারা হবে।

ম্যাথুজের বড় ভাই ট্রেভিন ম্যাথুজ বলেছেন, দ্বীপ দেশটিতে আন্তর্জাতিক সিরিজে বা লঙ্কান প্রিমিয়ার লিগেও আর আমন্ত্রণ জানানো হবে না সাকিবকে। যদি তাকে দেখা যায় তাহলে শ্রীলঙ্কার শান্তিপ্রিয় মানুষ তার দিকে পাথর ছুড়বে। সাকিব ক্রিকেটীয় চেতনা এবং মৌলিক মানবিকতা লঙ্ঘন করেছে।

শ্রীলঙ্কান এক সংবাদমাধ্যমে ট্রেভিন বলেছেন, ‘আমরা খুবই হতাশ। বাংলাদেশের অধিনায়কের মধ্যে কোনো স্পোর্টসম্যানশীপ নেই এবং ভদ্রলোকের খেলায় সে মানবিকতা দেখায়নি।’

‘সাকিবকে আর শ্রীলঙ্কায় স্বাগতম জানানো হবে না। যদি সে এখানে আন্তর্জাতিক সিরিজ বা লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে আসে, তাকে পাথর ছুড়ে মারা হবে অথবা সমর্থকরা তাকে বিরক্ত করবে।’

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শ্রীলঙ্কা ও বাংলাদেশ ম্যাচে টাইমড-আউট হয়েছিলেন ম্যাথুজ। ঘটনা ম্যাচের ২৫তম ওভারের। দ্বিতীয় বলে সামারাবিক্রমাকে আউট করেন টাইগার অধিনায়ক সাকিব। পরে ব্যাট করতে নামেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। যার কিছুক্ষণ পর সাকিবের আইনসিদ্ধ আবেদনে কোনো বল না খেলেই টাইমড-আউট হয়ে ফিরে যেতে হয় লঙ্কান অভিজ্ঞ তারকাকে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে টাইমড-আউট হয়ে ক্রিজ ছাড়েন ম্যাথুজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এলপিএলওয়ানডে বিশ্বকাপ ২০২৩ট্রেভিনদিল্লিবাংলাদেশম্যাথুজশ্রীলঙ্কাসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারতের আসামে বিমানবাহিনীর বিমান বিধ্বস্ত

জুন ১৩, ২০২৬

ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জুন ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

জুন ১৩, ২০২৬

এলএনজি সরবরাহ হ্রাস পাওয়ায় গ্যাসের চাপ কম থাকবে

জুন ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

অপহরণের ৯দিন পর খাল থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT