চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে মাতৃমৃত্যু ও বাল্যবিবাহ উল্লেখযোগ্য হারে কমছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৬ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A
শিশু ও নারীর স্বাস্থ্য সচেতনতা বিষয়ক চিত্র, যেখানে শিশু ও নারীকে দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে মাতৃমৃত্যু ও বাল্যবিবাহের হার কমছে এবং গর্ভনিরোধক প্রবণতার হার বাড়ছে। বাংলাদেশে নিযুক্ত ইউএনএফপিএ’র কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ক্রিস্টিন ব্লোখুস ইউএনএফপিএ’র বাংলাদেশ কার্যালয়ে এক প্রতিবেদন প্রকাশকালে বলেন, মাতৃমৃত্যু ও বাল্যবিবাহের হার কমছে এবং গর্ভনিরোধক প্রচলনের হার বাড়ছে। এই উল্লেখযোগ্য সাফল্য সত্ত্বেও তিন শূন্য এবং এসডিজি অর্জনে আমাদের আরও অনেক কিছু করতে হবে।

রোববার (৩০ এপ্রিল) প্রকাশিত সর্বসাম্প্রতিক স্টেট অব ওয়ার্ল্ড পপুলেশন রিপোর্টে এই তথ্য প্রকাশ করে। ইউএনএফপিএ’র বিশ্বের জনসংখ্যা এবং জনসংখ্যার প্রধান উন্নয়ন এবং মূল প্রবণতা বিশ্লেষণ করে এই প্রতিবেদন প্রকাশ করে।

সর্বশেষ আদমশুমারি অনুসারে ২০২২ সালে বাংলাদেশের মোট জনসংখ্যা ১৬৯.৮ মিলিয়নে পৌঁছেছে। প্রতিবেদনে বলা হয়েছে, দেশের জনসংখ্যা ১৭৩ মিলিয়ন, যা ২০২৩ এর জন্য একটি অনুমান ভিত্তিক সংখ্যা। আদমশুমারি অনুসারে বাংলাদেশে পুরুষের (৪৯.৫১ শতাংশ) তুলনায় নারীর সংখ্যা বেশি (৫০.৪৩ শতাংশ), যা লিঙ্গ লভ্যাংশ অর্জনসহ সমাজ ও অর্থনীতিতে প্রভাব ফেলে। জনসংখ্যায় বয়স কাঠামোতে ০-১৪ বছর বয়সী ২৬ শতাংশ, ১৫ থেকে ৬৪ বছর বয়সী ৬৮ শতাংশ এবং ৬৫ বছর বয়সী ৬ শতাংশ- একটি ইতিবাচক জনসংখ্যাগত পরিবর্তন দেখায়।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে আয়ুস্কাল পুরুষদের জন্য ৭২ এবং মহিলাদের জন্য ৭৬ বছর (২০২১ সালে পুরুষদের জন্য ৭০.৬ এবং মহিলাদের জন্য ৭৪.১)।

ক্রিস্টিন ব্লোখুস বলেন, প্রতিবেদনে মাতৃমৃত্যু হার ১২৩ (প্রতি ১,০০,০০০ প্রসূতিকালীন মৃত্যুতে) উল্লেখ করা হয়েছে, যা সতর্কতার সাথে ব্যাখ্যা করা প্রয়োজন। কারণ এটি ইউএনএফপিএ, ডব্লিউএইচও, বিশ্বব্যাংক এবং ইউনিসেফ কর্তৃক একটি নতুন অনুমানের ভিত্তিতে করা হয়েছে। তিনি বলেন, ৫১ শতাংশ মেয়ের ১৮ বছর বয়সের আগেই বিয়ে হয়ে যায় (১৮ বছর বয়সের আগে ৫০ শতাংশ এবং ১৫ বছরের আগে ২৭ শতাংশ, বিডিএইচএস ২০২২)। তিনি বলেন, এশিয়ার মধ্যে বাংলাদেশে বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি।

বয়ঃসন্ধিকালে গর্ভধারণের উচ্চ হার সম্পর্কে ইউএনএফপিএ প্রতিনিধি বলেন, ১৫-১৯ বছর বয়সী প্রতি এক হাজার মেয়ের মধ্যে বয়ঃসন্ধিকালীন জন্মের হার ৭৪, আর প্রতি চারজন বিবাহিত কিশোরীর মধ্যে একজন ইতোমধ্যেই সন্তান ধারণ করা শুরু করেছে। গর্ভনিরোধক বিস্তারের হার ৬৪ শতাংশ।

ক্রিস্টিন ব্লোখুস বলেন, নারীদের সন্তান ধারণ পছন্দের ক্ষেত্রে উল্লেখযোগ্য বৈচিত্র্য রয়েছে- বাংলাদেশের কিছু নারী তাদের বেঁচে থাকা নিশ্চিত করতে না পারার কারণে সন্তান না নিতে পছন্দ করেন, অন্যরা তাদের পরিবারের আকার কমপক্ষে একটি পুত্র সন্তান দিয়ে বাড়াতে চেয়েছিলেন, যা পরিবারের সুরক্ষায় সহায়তা হিসেবে দেখা হয়েছিল।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রাইজবন্ডের ড্রতে পুরস্কার জিতলো যেসব নম্বর

পরবর্তী

শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করলেন আইএমএফ প্রধান

পরবর্তী
শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে আইএমএফ প্রধানের সাক্ষাৎকার. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করলেন আইএমএফ প্রধান

নির্মল পরিবেশে বাংলা গান পরিবেশনা, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

মঙ্গল শোভাযাত্রায় নিউইয়র্কে বর্ণাঢ্য বর্ষবরণ উৎসব

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় মুসলিম কলোনিতে পানি একমাস বন্ধ, পাশে হিন্দু কলোনিতে সব ঠিকঠাক

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT