চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের ৮টি হাবে ১৩৭ উইকেট তৈরি করবে বিসিবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৮ অপরাহ্ন ০৩, ফেব্রুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

সেন্টার উইকেট ও অনুশীলন উইকেট মিলিয়ে সারাদেশে ১১টি ক্রিকেট হাবে উইকেট বানানোর পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রাথমিকভাবে ৮টি হাবে ১৩৭টি নতুন উইকেট। বিসিবি পরিচালক ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ সেই পরিকল্পনা তুলে ধরেছেন সংবাদমাধ্যমে।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করে পরিকল্পনা জানান। প্রথম ধাপে বরিশাল, খুলনা, ফতুল্লা, কক্সবাজার, বগুড়া, রাজশাহী বিকেএসপি ও পূর্বাচলে উইকেটগুলো তৈরি করা হবে।

পরিকল্পনা অনুযায়ী বরিশালে ২৩টি, খুলনায় ১৫টি, কক্সবাজারে ৮টি, বগুড়ায় ১০টি, রাজশাহীতে ১২টি, ফতুল্লায় ১৩টি, বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠে ১৯টি, পূর্বাচলে ১৩টি উইকেট হবে। আগামী মে-জুন মাসের মধ্যেই এ উইকেটগুলো তৈরি করা হবে।

স্থানীয় কিউরেটরদের মাধ্যমে উইকেটগুলো বানানো হবে বলে জানিয়েছেন খালেদ মাসুদ। প্রাথমিকভাবে চালু হওয়া হাবগুলোতে রোলার, ঘাস কাটার মেশিন, পিচ কাভার, উইকেটের জন্য মাটি ও কংক্রিটের উইকেট দেবে বিসিবি। বলেছেন, ‘কিউরেটরদের সঙ্গে এ নিয়ে আলাপ করেছি। সবাইকে বলেছি। আমরা শুধু বিসিবি থেকে তাদের সাপোর্ট দেব, হয়তো মাটি দিলাম বা এমন। বাকি কাজটা স্থানীয় কিউরেটররাই করবেন। সব দায়িত্ব তাদের কাছে থাকবে।’

উইকেটগুলো তৈরি হলে খেলার আরও ভালো পরিবেশ, খেলার মান বৃদ্ধি, ম্যাচ আয়োজনের সক্ষমতা ও খেলোয়াড়দের প্রস্তুতি বাড়বে বলে মনে করে বিসিবি। সংবাদ সম্মেলনে খালেদ মাসুদের সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বিসিবি পরিচালক আবদুর রাজ্জাক। তিনি বলেন, ‘ক্রিকেটীয় দিক থেকে দেখলে এটা একটা বিশাল উদ্যোগ। এটাতে আমরা সফল হতে পারলে প্রথম ধাপটা সফলভাবে সম্পন্ন হবে। যদি আমরা জুনের মধ্যে কাজ শেষ করতে পারি, পরের মৌসুম থেকে হয়তো (ঢাকার বাইরের) লিগগুলো খুব ভালোভাবে শুরু করা যাবে।’

অবশ্য এই প্রকল্পের সম্ভাব্য বাজেট পাশ হলেও তার অঙ্ক জানাতে পারেননি খালেদ মাসুদ।

Jui  Banner Campaign
ট্যাগ: খালেদ মাসুদবিসিবিমাসুদরাজ্জাকলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

জয়পুরহাটে এক আসনে জামায়াত, অন্যটিতে বিএনপির জয়

ফেব্রুয়ারি ১২, ২০২৬

নামিবিয়াকে হারিয়ে সুপার এইটের আরও কাছে ভারত

ফেব্রুয়ারি ১২, ২০২৬

দুই আসনেই বেসরকারিভাবে বিজয়ী তারেক রহমান

ফেব্রুয়ারি ১২, ২০২৬

রংপুর-১ ও ৫ আসনে জামায়াতের প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

টাঙ্গাইল-৭ আসনে বিএনপির আবুল কালাম আজাদ সিদ্দিকীর জয়

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT