চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আ.লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে গণঅধিকারের গণসাক্ষর কর্মসূচি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৬ অপরাহ্ণ ২১, মার্চ ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A
নেতাকর্মীরা গণঅধিকার কর্মসূচিতে অংশগ্রহণ করে প্রতিবাদ জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে গণঅধিকার পরিষদ রাজধানী ঢাকাসহ সারা দেশে অবস্থান ও গণসাক্ষর কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি নুরুল হক নুর।

শুক্রবার (২১  মার্চ) দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে তিনি এই ঘোষণা দেন ।

গণঅধিকার সভাপতি নুরুল হক নুর বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর আমরা লক্ষ্য করছি আওয়ামী লীগের কালো টাকার লোভে অনেক রাজনৈতিক দল তাদের রক্ষার চেষ্টা চালাচ্ছেন।

Banglabid

নুর বলেন, ছাত্র সমন্বয়করা তদবির করে আওয়ামী লীগের দোসরদের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে যাওয়ার সুযোগ করে দিচ্ছে আর দোষ চাপাচ্ছে সেনাবাহিনী ও সরকারের উপর। সরকারি সুযোগ সুবিধা নিয়ে যারা দল গঠন করেছে তারাও শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট দল হতে চায়।

গণ অধিকার সভাপতি বলেন, যারা রাষ্ট্রীয় সুবিধা নিয়ে দল গঠন করেছে তারা আজ দেশে বিভাজন ও নৈরাজ্য তৈরি করতে চায়। কিছু তথাকথিত বুদ্ধিজীবি তাদের সহযোগিতা করছে বলেও অভিযোগ করেন তিনি।

নুর বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানে সামরিক বাহিনী যদি জনগণের পাশে এসে না দাঁড়াত তাহলে দেশে একটি গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হতো। গণঅভ্যুত্থানের পর সেনাবাহিনীকে কেন জনগণের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে সেই প্রশ্ন রাখেন তিনি।

Reneta

কিছু বুদ্ধিজীবি কৌশলে গণঅভ্যুত্থানে সেনা কর্মকর্তাদের অবদান অস্বীকার করে বিভাজন তৈরি করতে চায়। এতে দেশে নৈরাজ্য সৃষ্টির আশঙ্কা রয়েছে, তাই সকলকে এই বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেন, আওয়ামীলীগকে নিষিদ্ধ করতে হবে। এটা নিয়ে নতুন করে জাতীয় ঐক্যমতের প্রয়োজন নেই। ৫ আগস্টেই জনগণ রায় দিয়েছে, এই দেশে আ.লীগ আর রাজনীতি করতে পারবেনা। সুতরাং আ.লীগকে পুনর্বাসনের কোন সুযোগ নেই।

আ.লীগকে পুনর্বাসন মানে শহীদের রক্তের সাথে বেইমানি। এই বেইমানি কাউকে করতে দেওয়া হবে না। গতকাল প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, আমরা ঘৃণাভরে তার বক্তব্য প্রত্যাখ্যান করছি। আগামী ২৪ ঘন্টার মধ্যে অবশ্যই তার বক্তব্য প্রত্যাহার করতে হবে। গণঅভ্যুত্থান পরে দরকার ছিলো ঐক্যমতের সরকার। কিন্তু সেটি না করে এনজিও ব্যক্তিত্ব ও বৃদ্ধ আমাদের নিয়ে সরকার গঠিত হয়েছে। যারা ৭ মাসেও আ.লীগের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারেনি। বরং সরকার এখন বলছে, নির্বাচন যাওয়া না যাওয়া আ.লীগের দলীয় সিদ্ধান্ত। কিন্তু গণহত্যাকারী দল কোনভাবেই দলীয় সিদ্ধান্তে নির্বাচনে যেতে পারেনা। সরকারকে জাতীয় সংলাপে ডেকে আ.লীগের বিষয়ে সিদ্ধান্তে আসতে হবে। আগামী নির্বাচন কেন, আর কোন নির্বাচনেই আ.লীগ অংশগ্রহণ করতে পারবে না।

বিক্ষোভ মিছিল শেষে গণ অধিকারের পক্ষ থেকে একটি গণ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি পল্টন আল-রাজি সেন্টারের সামনে থেকে শুরু হয়ে পল্টন মোড় ও জাতীয় প্রেসক্লাব প্রদক্ষিণ করে আবার গণ অধিকারের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

গণ অধিকারের উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উচ্চতর পরিষদ সদস্য ফারুক হাসান, হাসান আল- মামুন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, ছাত্র অধিকারের সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমানসহ দলের বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য রাখেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণঅধিকার পরিষদগণসাক্ষর কর্মসূচিগণহত্যার বিচারের দাবি
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT