চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাইব্যুনাল পুনর্গঠন নিয়ে যা বললেন সাঈদীপুত্র মাসুদ সাঈদী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৫ অপরাহ্ন ১৫, অক্টোবর ২০২৪
- সেমি লিড, রাজনীতি
A A

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী বলেছেন, ‘ট্রাইব্যুনাল ইজ রেডি, এবার আসো খেলা হবে!’

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়ে তিনি এ কথা বলেন।

মাসুদ সাঈদী পোস্টে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের একটি ছবি শেয়ার করে লেখেন, খুনি হাসিনার বানানো আইনে এবং তারই তৈরি ট্রাইব্যুনালে এবার হাসিনা ও তার সহযোগীদের বিচার হবে, ইনশাআল্লাহ। এই দিনটির জন্য আমি আল্লাহর কাছে বহুবার কান্না করেছি। এখন স্বপ্ন পূরণের অপেক্ষা মাত্র কয়েক দিনের।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে সোমবার হাইকোর্টের বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারকে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০১০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠন করা হয়েছিল। কিন্তু সাম্প্রতিক ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সরকারের দমন-পীড়নকে ‘গণহত্যা’ হিসেবে আখ্যা দিয়ে নতুনভাবে বিচার শুরু করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।

ট্যাগ: ট্রাইব্যুনাল পুনর্গঠনদেলোয়ার হোসেন সাঈদীমাসুদ সাঈদী
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারত-পাকিস্তান সেমি বা ফাইনাল হলে কী হবে?

ফেব্রুয়ারি ২, ২০২৬

১ হাজার ৮০০ ওমরা ট্রাভেল এজেন্সির সাথে চুক্তি স্থগিত করল সৌদি আরব

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: বিএনপি মনোনীত রাজশাহী-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মিজানুর রহমান মিনুর ফেসবুক পোস্ট থেকে সংগৃহীত।

“রাজশাহীতে কোনো সন্ত্রাস কিংবা চাঁদাবাজ থাকতে দেয়া হবে না”

ফেব্রুয়ারি ২, ২০২৬

নির্বাচনকালে যেকোনো অভিযোগের জন্য জরুরি যোগাযোগ নম্বর

ফেব্রুয়ারি ২, ২০২৬

নির্বাচনী আখ্যান বিশ্বব্যাপী গণতান্ত্রিক ধারণা ও জনমত তৈরিতে গুরুত্বপূর্ণ: ইউএনডিপি

ফেব্রুয়ারি ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT