চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিবি কার্যালয়ে মারজুক রাসেল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৬ অপরাহ্ণ ২৮, জুলাই ২০২৪
- সেমি লিড, অপরাধ
A A

জনপ্রিয় অভিনেতা ও গীতিকার মারজুক রাসেল রাজধানীর মিন্টো রোডের গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে এসে অভিযোগ জানিয়েছেন। 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার নামে খোলা একটি পেজ থেকে প্রায়ই সরকারবিরোধী পোস্ট করা হয়। এসব পোস্টে অসংখ্য লাইক-কমেন্টস দেখা যায়। বিষয়টি নিয়ে বিব্রত এই অভিনেতা।

‘মারজুক রাসেল’ নামের পেজটি আসলে মারজুক রাসেলের নয়। কেউ তার নাম ও ছবি ব্যবহার করে নানা ধরনের পোস্ট করছেন। বিষয়টি নিয়ে অভিযোগ জানাতে রোববার রাজধানীর ডিবি কার্যালয়ে হাজির হন এই অভিনেতা।

ওই ফেসবুক পেজ থেকে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে একের পর এক প্রচারণা চালিয়ে স্ট্যাটাস দেওয়া হয়েছে এবং তা ভাইরালও হয়েছে। সরকার নানা কর্মকাণ্ড নিয়ে সমালোচনা ও সরকার বিরোধী নানা পোস্টও দেওয়া হয়েছে ওই পেজটি থেকে। পোস্টগুলোতে হাজার হাজার লাইক ও কমেন্ট পড়েছে এবং শেয়ারও হয়েছে হাজার হাজার।

সাধারণ মানুষের ধারণা মারজুক রাসেলই এমনটি করছেন। কিন্তু সোশ্যালে ভাইরাল হওয়া সেই পেজটি মারজুক রাসেলের নয়। কেউ তার নাম ও ছবি ব্যবহার করে এমটা করছেন বলে জানিয়েছেন মারজুক রাসেল।

এ সময় সাংবাদিকদের সামনে অভিনেতা বলেন, আমার নাম ও ছবি বেশ কয়েকদিন ধরে উস্কানীমূলক পোস্ট দেওয়া হচ্ছে। যেটার সঙ্গে আমার কোনো সম্পর্ক ও সম্পৃক্ততা নেই। বিষয়টি নিয়ে আমি বিব্রত হচ্ছি। যারা আমাকে চেনেন, বিশেষ করে আমার লেখালেখি, আমার অভিনয়,আমার জীবন যাপনের ধরণ সম্পর্কে যারা ডিটেইলে জানেন তারা ছাড়া অধিকাংশ মানুষই কনফিউজড।

Reneta

এ সময় মারজুক রাসেল আরও জানান, তার নামে ফেসবুকে কয়েকশ’ ফেইক পেইজ চালু রয়েছে। সেসব থেকে নানা উস্কানীমূলক পোস্ট করা হচ্ছে। তিনি এসবের বিহিত চান। তাই ডিবি অফিসে এসেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোটা সংস্কার আন্দোলনডিবি কার্যালয়পেজ নিয়ে অভিযোগমারজুক রাসেল
শেয়ারTweetPin

সর্বশেষ

চিড়িয়াখানা ছেড়ে চলে গেলো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

জুন ২৩, ২০২৬

মেসির সাথে গোল্ডেন বুটের লড়াইয়ের চিন্তা করছি না: এমবাপে

জুন ২৩, ২০২৬

আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তায় কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী

জুন ২৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

আকাশে গতির ঝড়: পোর্তোতে জমে উঠেছে ‘এয়ার ইনভিক্টাস ২০২৬’

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে ডব্লিউইএফ প্রেসিডেন্ট ও সিইওর সৌজন্য সাক্ষাৎ

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT