বিনোদন

বিয়ে করলেন সংগীতশিল্পী ইমরান

বিয়ে করলেন চ্যানেল আই সেরা কণ্ঠের শিল্পী ইমরান মাহমুদুল। বুধবার (২৪ মে) পাত্রী মেহের আয়াত জেরিনের সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে সম্পন্ন হয়।

নবদম্পতি বিবাহের পর একে অপরের হাতে হৃদয় চিহ্ন তৈরি করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নবদম্পতি বিবাহের পোশাক পরা, একে অপরের হাতে হৃদয় চিহ্ন তৈরি করছে, আনন্দের মুহূর্তে ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিয়ে করলেন চ্যানেল আই সেরা কণ্ঠের শিল্পী ইমরান মাহমুদুল। বুধবার (২৪ মে) পাত্রী মেহের আয়াত জেরিনের সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে সম্পন্ন হয়। 

বিয়ের খবর নিশ্চিত করে ইমরান বলেন, পারিবারিকভাবেই  আমাদের বিয়ে হয়েছে। ঘরোয়া পরিবেশেই বিয়ে হয়েছে।

তিনি বলেন, আমার বড় আপু ও বড় দুলাভাই নভেম্বর মাসে আমেরিকা থেকে বাংলাদেশে আসার পর আমার প্রিয় সব মানুষদের নিয়ে আমাদের বিবাহোত্তর অনুষ্ঠান করা হবে।

দোয়া চেয়ে ইমরান বলেন, আমাদের জন্য  সবাই দোয়া করবেন, আমরা যেনো একে অপরের পাশে থেকে নিজেদের সুখ-দুঃখ ভাগাভাগি করে চলতে পারি জীবনের বাকিটা পথ।

বিষয়:ইমরান গান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…