অর্থনীতি

রাজধানীর বাজারগুলো প্রায় ক্রেতাশূন্য, সবজির দাম বাড়তি

রাজধানীর বাজারে সবজির দাম বাড়ার কারণে ক্রেতাদের ভিড় কম. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর বাজারে সবজির দাম বাড়ার কারণে ক্রেতাদের ভিড় কম, বিক্রেতারা বিক্রির জন্য অপেক্ষা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঈদুল আজহার পর ১০ দিন পেরিয়ে গেলেও রাজধানীর বাজারগুলোতে ক্রেতা কম। বাজারে সবজির স্বাভাবিক সরবরাহ থাকলেও দাম বেড়ে চলার কমতি নেই। দীর্ঘদিন ধরেই বাজার পরিস্থিতির কোনো উন্নতি নেই।

শুক্রবার ২৮ জুন বাজার ঘুরে দেখা গেছে নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। যার কারণে জীবনযাত্রার ব্যয় মেটানো সাধারণ মানুষের সাধ্যের বাইরে চলে গেছে।

বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ কাঁচা সবজির দাম কেজি প্রতি ৬০ টাকার বেশি। মরিচের দামও কমেনি। ভারতের পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় দেশি পেঁয়াজের দাম ৯০ থেকে ১০০ টাকা কেজি। আলু ৬০ টাকার কমে বিক্রি হচ্ছে না।

প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৩০০ টাকার বেশি। পেঁয়াজের দামও বাড়ছে। আলুর দাম ৬০ টাকান বেশি। ঈদের পর হওয়ায় মাছের বাজারে ক্রেতাদের ভিড়। ইলিশের যথেষ্ট সরবরাহ থাকলেও প্রতি কেজি ইলিশের দাম ১ হাজার ৮০০’ টাকা।

ডিমের দাম ১৫০ টাকা ছাড়িয়েছে। বাজার করতে এসে তালিকায় কাটছাট করা ছাড়া সাধারণ মানুষের উপায় নেই। আপাতত গরু খাসির মাংসের প্রতি মানুষের আগ্রহ কম। আম বিক্রি হচ্ছে কেজি প্রতি ১৩০ টাকায়।

বিষয়:কাঁচা বাজার ক্রেতাশূন্য দাম দাম বাড়তি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…