চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বের জেরে কংগ্রেস ছাড়ার ঘোষণা মার্জোরি টেলর গ্রিনের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৩ অপরাহ্ন ২২, নভেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
গাজায় যুদ্ধবিরতির পরও ৬৭ ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে ইসরায়েল

গাজায় যুদ্ধবিরতির পরও ৬৭ ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে ইসরায়েল

ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী এবং রিপাবলিকান পার্টির অতি-ডানপন্থী রাজনীতির অন্যতম প্রভাবশালী মুখ মার্জোরি টেলর গ্রিন হঠাৎ করেই কংগ্রেস থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক তীব্র দ্বন্দ্বের পর শুক্রবার গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক দীর্ঘ বিবৃতিতে তিনি এই ঘোষণা দেন।

শনিবার (২২ নভেম্বর) আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

৫১ বছর বয়সী জর্জিয়ার এই কংগ্রেসওম্যান বলেন, তিনি সবসময় সাধারণ আমেরিকানদের প্রতিনিধিত্ব করেছেন, যার কারণে ওয়াশিংটনে তাঁকে কখনোই উপযুক্ত মনে করেনি। তিনি চান না প্রেসিডেন্টের দ্বারা তার সমর্থক ও পরিববার অপমানের শিকার হোক।

গ্রিন অভিযোগ করেন, ট্রাম্প তাঁর বিরুদ্ধে ঘৃণ্য ও অবমাননাকর নির্বাচনের আয়োজন করতে যাচ্ছিলেন। তিনি বলেন, আমার পরিবার ও সমর্থকদের ওপর এমন আঘাত চাপিয়ে দিতে চাই না।

ট্রাম্প গ্রিনের পদত্যাগকে স্বাগত জানিয়ে বলেন, এটি দেশের জন্য দারুণ খবর। এক সাক্ষাৎকারে এবিসি নিউজকে তিনি একথা বলেন ।

Reneta

ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন (ম্যাগা) আন্দোলনের আইকনিক মুখ হিসেবে পরিচিত গ্রিনের সঙ্গে ট্রাম্পের বিরোধ প্রকাশ্যে আসে যখন যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের সরকারি ফাইল প্রকাশে গ্রিন দৃঢ় অবস্থান নেন।
ট্রাম্প এ বিষয়টিকে “ডেমোক্র্যাটদের প্রতারণা” বলে বাতিল করেছিলেন এবং আগে দেওয়া ফাইল প্রকাশের প্রতিশ্রুতি থেকে সরে আসায় তাঁর অনেক সমর্থকদের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের যৌথ চাপের মুখে পড়ে ট্রাম্প এই সপ্তাহে এপস্টাইনের ফাইল প্রকাশের বিল স্বাক্ষর করেন।

চলতি বছর গ্রিনই প্রথম রিপাবলিকান আইনপ্রণেতা যিনি গাজায় ইসরায়েলের হামলাকে ‘গণহত্যা’ বলে উল্লেখ করেন।
এর পর থেকেই ট্রাম্প তাঁর প্রতি একাধিকবার ক্ষোভ প্রকাশ করেন এবং ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে তাঁকে “রিপাবলিকান পার্টির প্রতি বিশ্বাসঘাতক” বলে আক্রমণ করেন। গ্রিন জানান, এই সময় তিনি হুমকিও পেয়েছেন।

২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের আগে গ্রিনের এই আকস্মিক পদত্যাগ মার্কিন রাজনীতিতে বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক অফ-ইয়ার নির্বাচনে ডেমোক্র্যাটদের শক্তিশালী জয়ের পাশাপাশি নিউইয়র্কের বামপন্থী মেয়র-নির্বাচিত জোহরান মামদানির সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ বৈঠক—সব মিলিয়ে ম্যাগা শিবিরের ভেতরেই গভীর বিভক্তি তৈরি হয়েছে। গ্রিনের পদত্যাগ সেই বিভক্তিরই নতুন ইঙ্গিত বহন করছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ট্রাম্পপদত্যাগের ঘোষণামার্কিন যুক্তরাষ্ট্রমার্জোরি টেলর গ্রিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে চায় আমিরাত

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান অন্তত ছয় মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত: আরাগচি

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে হঠাৎ স্বস্তির বৃষ্টি

এপ্রিল ১, ২০২৬

সিলেট জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা দেখে ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬

যুক্তরাষ্ট্রে বসেই গড়লেন এক টুকরো বাংলাদেশ

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT