চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মধ্যপ্রাচ্যের তিন দেশ সফরে মার্কো রুবিও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৮ অপরাহ্ণ ২৪, জুন ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে আলোচনা করতে মধ্যপ্রাচ্যের তিন দেশ সফর শুরু করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সফরের প্রথম ধাপে তিনি সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফর করছেন।

মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় আবুধাবিতে পৌঁছে ইউএইর প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন রুবিও। গত সপ্তাহে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার পর মধ্যপ্রাচ্যে এটি কোনো শীর্ষ মার্কিন কর্মকর্তার প্রথম সফর। ইউএই সফর শেষে তিনি কুয়েত ও বাহরাইন সফর করবেন। এছাড়া বৃহস্পতিবার বাহরাইনে অনুষ্ঠিতব্য গালফ কোঅপারেশন কাউন্সিল (জিসিসি) বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে তার।

পর্যবেক্ষকদের মতে, এই সফরকে ইউএই, কুয়েত ও বাহরাইনের প্রতি যুক্তরাষ্ট্রের সংহতির বার্তা হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক সংঘাতের সময় ইরান এসব দেশের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছিল বলে অভিযোগ রয়েছে। তবে তেহরানের দাবি, তারা কেবল ওই দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করেছিল।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেন, ইউএই ইরানের অভ্যন্তরে কিছু এলাকায় হামলা চালিয়েছিল।

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কো রুবিও বলেন, তিনি উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।

আবুধাবিতে পৌঁছানোর পর তিনি আরও বলেন, কোনো দেশ আন্তর্জাতিক জলপথে টোল বা ফি আরোপ করতে পারে না, যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী।

তবে ইরানের অবস্থান ভিন্ন। দেশটির দাবি, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কোনো আন্তর্জাতিক জলপথ নয়; বরং এটি ইরান ও ওমানের আঞ্চলিক জলসীমার অংশ। এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক পর্যায়ে বিতর্ক চলছে।

ট্যাগ: ইউএইর প্রেসিডেন্টদেশ সফরমধ্যপ্রাচ্যমার্কো রুবিওমোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানযুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করাচির কবরস্থানের দুরবস্থা নিয়ে ফেসবুক পোস্ট ভাইরাল

পরবর্তী

চট্টগ্রামে কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

পরবর্তী
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

সব গুঞ্জনের জবাব এক ছবিতে!

সর্বশেষ

নজরুলের প্রয়াণ দিবসে চ্যানেল আইয়ে যতো আয়োজন

আগস্ট ২৬, ২০২৬

৭ শতাধিক মার্কিন পণ্যে পাল্টা শুল্ক বসিয়ে মুখোমুখি কানাডা-যুক্তরাষ্ট্র

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার কেন স্থগিত ও রদবদল?

আগস্ট ২৬, ২০২৬

বিশ্বকাপে কোয়ালিফাই করলে পুরো দেশ আনন্দে ফেটে পড়বে: রোনান

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি নিয়ে আলোচনায় ইরান-ওমান

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT