চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শহীদ মিনার থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত অদম্য পদযাত্রা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৬ অপরাহ্ন ১৬, মার্চ ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

মহান স্বাধীনতা দিবস উদযাপনে রাজধানীর শহীদ মিনার থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত হতে যাচ্ছে শোক থেকে শক্তি —অদম্য পদযাত্রা।

রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে অভিযাত্রীর সংবাদ সম্মেলনে বক্তারা জানান, ১২ বছর ধরে আয়োজন করা এই পদযাত্রা সবার জন্য উন্মুক্ত। পদযাত্রায় মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতিস্তম্ভে দাঁড়িয়ে শ্রদ্ধা জানানো হবে। শহীদ মিনার থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে সাভার জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শেষ হবে ৩২ কিলোমিটারের এই পদযাত্রা। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদার, অভিযাত্রী মির্জা জাকারিয়া বেগসহ অন্যরা উপস্থিত ছিলেন।

                                                                     রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে অভিযাত্রীর সংবাদ সম্মেলনে বক্তারা

 

শোক থেকে শক্তি: অদম্য পদযাত্রা নাম দিয়ে ২০১৩ সাল থেকে প্রতিবছর ২৬ মার্চ অভিযাত্রী এই পদযাত্রার আয়োজন করে আসছে। ২০১৬ সালে এই আয়োজনে যুক্ত হয় মুক্তিযুদ্ধ জাদুঘর। সেই বছর থেকে মুক্তিযুদ্ধ জাদুঘরের তহবিল সংগ্রহের লক্ষে ‘মুক্তিযুদ্ধ জাদুঘরের জন্য ইতিহাসের হাত ধরে হাটি অদম্য’, ‘মুক্তিযুদ্ধ জাদুঘরের জন্য হাঁটি এক মাইল’ এমন স্লোগানে পদযাত্রার পরিধি বাড়তে থাকে। তখন থেকে ঢাকার পাশাপাশি জামালপুর, পাবনা, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, লালমনিরহাটসহ দেশের বাইরেও অনুষ্ঠিত হয়ে আসছে এই পদযাত্রা।

এবছর ঢাকা পদযাত্রা শুরু হবে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। এরপর স্বাধীন বাংলাদেশের পতাকা হাতে নিয়ে প্রথমে জগন্নাথ হলের বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করবে। তারপর টিএসসি হয়ে সোহরাওয়াদী উদ্যানের শিখা চিরন্তন, মধুর ক্যান্টিন, অপরাজেয় বাংলা, নীলক্ষেত, সিটি কলেজ, পিলখানা রোড হয়ে মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজে যাবে। সেখান থেকে রায়েরবাজার বধ্যভূমি। সেখানে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পদযাত্রী দল চলে যাবে বসিলা ব্রিজের নিচে। সেখান থেকে ট্রলারে করে তুরাগ-বুড়িগঙ্গা হয়ে ৩২ কিমি. ধলেশ্বরী পাড়ি দিয়ে পদযাত্রী দল পৌঁছাবে নয়ারহাট। এরপর ঘাটে নেমে ঢাকা আরিচা পথ ধরে পৌঁছে যাবে জাতীয় স্মৃতিসৌধে। সেখানেই ইফতারের অভিযাত্রী দল দৃপ্ত শপথ নেবেন।

এ বছর ঢাকার পাশাপাশি মৌলভীবাজার ও আমেরিকার বোস্টনে অনুষ্ঠিত হবে অদম্য পদযাত্রা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ২৬ মার্চ শোক থেকে শক্তি: অদম্য পদযাত্রাঅভিযাত্রীকেন্দ্রীয় শহীদ মিনারমুক্তিযুদ্ধ জাদুঘর
শেয়ারTweetPin

সর্বশেষ

চাঁদাবাজির অভিযোগে ফেনী সরকারি কলেজের ছাত্রদল সভাপতি বহিষ্কার

মার্চ ২৫, ২০২৬
কক্সবাজারে নিহত ছাত্রদল নেতা খোরশেদ আলম, ছবি: প্রতিনিধি।

কক্সবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

মার্চ ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে স্বর্ণের দামের বড় পতন

মার্চ ২৫, ২০২৬

হরমুজ নিয়ে ‘বড় উপহার’ দিয়েছে ইরান: ট্রাম্পের দাবি

মার্চ ২৫, ২০২৬

রাষ্ট্রপতির প্রেস উইংয়ে দুই কর্মকর্তা নিয়োগ

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT