চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টাইন ডিফেন্ডারকে চোটে ফেলে কাঁদলেন মার্সেলো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪২ অপরাহ্ণ ০২, আগস্ট ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল খেলায় চোটে পড়া খেলোয়াড়ের ছবি, মার্সেলো কাঁদছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ আমেরিকার ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসর কোপা লিবার্তোদোরেসের ম্যাচে ঘটেছে মর্মান্তিক এক ঘটনা। সাবেক রিয়াল মাদ্রিদ খেলোয়াড় মার্সেলো ভিয়েরার আঘাতে গুরুতর আহত হয়েছেন আর্জেন্টাইন ডিফেন্ডার লুসিয়ানো সানচেজ। পা ভেঙে উল্টো দিকে গিয়ে মুচড়ে যাওয়ায় মাঠে কান্নায় ভেঙে পড়েন মার্সেলো। যদিও লাল কার্ড দেখে ম্যাচ ছাড়েন অভিজ্ঞ এই লেফট-ব্যাক।

বুয়েন্স আয়ার্সে ডিয়েগো ম্যারাডোনা স্টেডিয়ামে গত মঙ্গলবার মুখোমুখি হয় ব্রাজিলীয় ক্লাব ফ্লুমিনেন্স ও আর্জেন্টিনার ক্লাব আর্জেন্টিনোস জুনিয়র্স। এ ম্যাচেই দর্শকরা দুঃখজনক এ ঘটনার সাক্ষী হন। ১-১ গোলে ড্র নিয়ে দুদলের খেলোয়াড়রা মাঠ ছাড়ে।

ম্যাচের ৫৬ মিনিটের মাথায় বল পায়ে কাটানোর চেষ্টা করছিলেন ৩৫ বর্ষী মার্সেলো। কিন্তু বল ট্যাকল দিতে গিয়ে বাঁ পা বাড়ান সানচেজ। ওই সময় মার্সেলোর পা প্রতিপক্ষ দলের ২৯ বর্ষী খেলোয়াড়ের ওপর গিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে হতভম্ব হয়ে যান সবাই।

এ ঘটনায় মার্সেলো কান্নায় ভেঙে পড়েন। ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘মাঠে আজ আমি খুব কঠিন একটি সময় পার করেছি। কোনো উদ্দেশ্য ছাড়াই আমি একজন ফুটবলারকে মর্মান্তিকভাবে আহত করেছি। দ্রুত তার সুস্থতা কামনা করছি। জগতের সবটুকু শক্তি তার সহায় হোক।’

তবে সানচেজের এমন ‘দুর্ভাগ্যজনক ঘটনার’ জন্য ব্রাজিলের উদ্বেগ দেখে আর্জেন্টিনোস জুনিয়র্স তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। ক্লাবের পক্ষ থেকে বলা হয়, ‘আমরা প্রতিপক্ষ, তাদের শত্রু নয়।

ট্যাগ: আর্জেন্টিনোস জুনিয়রফ্লুমিনেন্সমার্সেলোলিড স্পোর্টসলিবার্তোদোরেসসানচেজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আগস্ট-অক্টোবরে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ ও মৃত্যুর সংখ্যা, সিডিসি’র সতর্কতা

পরবর্তী

দর্শক হৃদয়ে ‘সিগমা বাংলাদেশ’!

পরবর্তী
সিগমা বাংলাদেশ নাটকের মূল চরিত্রের নারী অভিনেত্রীসহ অন্যান্য অভিনেতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

দর্শক হৃদয়ে ‘সিগমা বাংলাদেশ’!

মস্তিষ্কের স্লাইড ছবি, মাথার ভিতরে বিভিন্ন অংশ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নারীর মাথার ত্বকে বেড়ে ওঠা 'মার্বেলের থলে' সরালেন চিকিৎসকরা

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT