জনপদ

মহান বিজয় দিবসে বগুড়ায় একাধিক থিয়েটারে নাটক মঞ্চস্থ

বগুড়ায় মহান বিজয় দিবসের নাটক মঞ্চস্থ, দর্শক ও শিল্পীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বগুড়ায় মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন থিয়েটারে নাটক মঞ্চস্থের দৃশ্য, দর্শক ও শিল্পীদের অংশগ্রহণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়ার বেশ কয়েকটি থিয়েটারে নাটক মঞ্চস্থ হয়েছে। প্রথমে ১৫ ডিসেম্বর বিজয় উৎসবে মম ইন পার্কে ‘ভাগীদার’ মঞ্চস্থ হয়। এরপর ১৬ ডিসেম্বর বগুড়া শহীদ মিনার প্রাঙ্গনে মঞ্চস্থ হয়েছে নাটকটি।

এছাড়া ১৪ ডিসেম্বর শহিদ বুদ্বিজিবী দিবস উপলক্ষে শহিদ খোকন পার্কের গ্রাম থিয়েটারে শিশু সংগঠন ভোর হলো আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে।

সরকারি আজিজুল হক কলেজে থিয়েটার এবং  ১৫ ডিসম্বর শহিদ খোকন পার্কে ‘যুদ্ধ এবং যুদ্ধ’ নাটক মঞ্চস্থ করে। নাটকটির রচনায় সৈয়দ শামসুল হক এবং নির্দেশনায় তৌফিক হাসান ময়না ছিলেন।

এছাড়াও ১৬ ডিসেম্বর সরকারী মজিবুর রহমান মহিলা কলেজে নাটক যুদ্ধ এবং যুদ্ধ মঞ্চস্থ করে মহিলা কলেজ থিয়েটার।

বিষয়:নাটক মঞ্চস্থ বগুড়া বুদ্ধিজীবী দিবস মহান বিজয় দিবস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…