চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিধ্বস্ত ইউনাইটেড, উড়ন্ত ম্যানসিটি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২০ পূর্বাহ্ণ ১৪, আগস্ট ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুম শেষে পয়েন্ট টেবিলের সেরা দশেও ছিল না ব্রেন্টফোর্ড। দলটি ১৩তম স্থানে থেকে আসর শেষ করেছিল। অথচ এবার তারা ম্যানচেষ্টার ইউনাইটেডকে ৪-০ গোলে বিধ্বস্ত করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে।

ব্রেন্টফোর্ড ১৯৩৭ সালে লিগ ডিভিশন ওয়ান ও ১৯৩৮ সালে এফএ কাপে রেড ডেভিলদের হারিয়েছিল। দীর্ঘ ৮৪ বছর পর ইংল্যান্ডের শীর্ষ লিগে ব্রেন্টফোর্ডের কাছে হারের লজ্জায় পড়ল ইউনাইটেড।

আরেক ম্যাচে বোর্নমাউথকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা ধরে রাখার মিশনে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছে ম্যানচেস্টার সিটি।

দুই ম্যাচের সবকটিতে জিতে ৬ পয়েন্ট পাওয়া ম্যানসিটি টেবিলের শীর্ষে রয়েছে। সমান ম্যাচে ৬ পয়েন্ট অর্জন করলেও গোল ব্যবধানের হিসাবে দ্বিতীয় স্থানে আছে লেস্টার সিটিকে ৪-২ গোলে হারানো আর্সেনাল। ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ব্রেন্টফোর্ড। চোখ কপালে ওঠার মতো ব্যাপার টেবিলে সবার নিচে থাকা দলটির নাম ম্যানচেস্টার ইউনাইটেড। দুই ম্যাচেই হারের মুখ দেখা দলটি এক গোল পাওয়ার বিপরীতে হজম করেছে ছয়টি।

শনিবার জিটেক কমিউনিটি স্টেডিয়ামে হওয়া ম্যাচের প্রথমার্ধেই এক হালি গোল হজম করে এরিক টেন হাগের শিষ্যরা। দশম মিনিটেই ম্যাথিয়াস জেনসেনের অ্যাসিস্টে বল পেয়ে ডানপায়ের দূরপাল্লার শটে লক্ষ্যভেদ করেন জশ ডাসিলভা। আট মিনিট পর ডান পায়ের শটে বল জালে জড়ান জেনসেন।

৩০ মিনিটের মাথায় ইভান টনির কর্নার কিকে ভেসে আসা বলে মাথা ছুঁইয়ে নিশানাভেদ করেন বেন মে। ভিএআরের শরণাপন্ন হয়ে রেফারি গোলের সংকেত দেন।

Reneta

এরপর ৩৫ মিনিটে দ্রুত আক্রমণ থেকে ইভান টনির বাড়ানো বল নিয়ে বাঁ পায়ের শটে গোল করেন ব্রায়ান এমবেউমো।

দ্বিতীয়ার্ধের শুরুতেই তিনজন খেলোয়াড় বদল করেন টেন হাগ। মোট পাঁচজন খেলোয়াড় পরিবর্তন করেও কাজের কাজ হয়নি। আর গোল হজম না করলেও নিজেরা একটিও দিতে পারেনি। ৮৬ মিনিটে ইয়োনে উইসা ও ৮৭ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর শট প্রতিহত করেন ব্রেন্টফোর্ডের গোলরক্ষক ডেভিড রায়া।

এদিকে ইতিহাস স্টেডিয়ামে হওয়া আরেক ম্যাচে ম্যানসিটি দাপুটে জয় নিয়েই মাঠ ছাড়ে। ১৯ মিনিটে আর্লিং হালান্ডের বাড়ানো বল নিয়ে বাঁ পায়ের শটে গোল করে স্বাগতিকদের লিড এনে দেন ইলকায় গুনডোয়ান। ৩১ মিনিটে ফিল ফোডেনের কাছ থেকে বল নিয়ে ডান পায়ের লক্ষ্যভেদে ব্যবধান দ্বিগুণ করেন কেভিন ডি ব্রুইনে।

দ্রুত আক্রমণে ওঠা ডি ব্রুইনের বাড়িয়ে দেয়া বল আদায় করে বাঁ পায়ে নিশানাভেদ করেন ফোডেন। বিরতির পর ৭৯ মিনিটে বোর্নমাউথের জেফারসন লারমা নিজেদের জালে বল জড়িয়ে দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিএলইংলিশ প্রিমিয়ার লিগম্যান ইউনাইটেডম্যানচেস্টার ইউনাইটেডম্যানচেস্টার সিটিম্যানসিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স এসেছে রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার

জুলাই ১, ২০২৬

জার্মানির গোল বাতিলের ব্যাখ্যা দিলো ফিফা

জুলাই ১, ২০২৬

‘টক্সিক’ নিয়ে অদ্ভুত সতর্কবার্তা!

জুলাই ১, ২০২৬

মোসাদ্দেক-ইয়াসিরকে ফিরিয়ে হৃদয়ের নেতৃত্বে টি-টুয়েন্টি দল

জুলাই ১, ২০২৬

৪ বছর পূর্তির আগেই পদ্মা সেতুতে টোল আদায় ৩,৪২৯ কোটি টাকা

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT