চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোদের ড্রেসিংরুমের ‘গুজব’ ফাঁস থামাতে হবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৭ অপরাহ্ণ ১২, জুলাই ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবল দল স্টেডিয়ামে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংলিশ প্রিমিয়ার লিগে ছয়ে থেকে গত মৌসুম শেষ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সেরা চারে থাকতে না পারায় এবার চ্যাম্পিয়ন্স লিগে খেলা হচ্ছে না রেড ডেভিলদের।

বাজে সময় পার করে এরিক টেন হাগের অধীনে নতুন যুগের সূচনার আশায় প্রহর গুনছে ইউনাইটেড। বিষয়টি তাদের জন্য মোটেও সহজ হবে না। মাঠে অগোছালো ভাব কাটিয়ে উঠতে হবে, মাঠের বাইরের নানা ইস্যুতে রয়েছে বিতর্ক, কাটিয়ে উঠতে হবে সেসবও। দলীয় বিভক্তির যেসব খবর ফলাও করে প্রচার হয়েছে, বন্ধ করতে হবে সেই পথও।

দলের ভেতর ঐক্য এবং শৃঙ্খলা ফেরাতে এমন আহ্বান জানিয়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফ্রেড। ড্রেসিংরুম থেকে যাতে দলের কোনো বিষয় ফাঁস না হয়, ২৯ বর্ষী তারকা সেদিকে লক্ষ্য রাখতে বলছেন।

‘ম্যানচেস্টার ইউনাইটেড একটি বিশাল ও বিশ্বের অন্যতম বড় ক্লাব। তাই ড্রেসিংরুম এবং অন্যান্য অনেক বিষয় নিয়ে সবসময় গুজব থাকবে এবং আমাদের এটা কমাতে হবে।’

‘দুর্ভাগ্যবশত গণমাধ্যমে অনেক ভুয়া খবর বেরিয়ে আসে। আমাদের ড্রেসিংরুমের ক্ষতি করার চেষ্টা করে। আমরা লিগে ভালো করছিলাম না। আমাদের এর থেকে নিজেদের রক্ষা করতে হবে। শক্তিশালী থাকতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিদিন সতীর্থদের সমর্থন করতে হবে।’

‘গত মৌসুমে আমরা যা করেছি তাতে যথেষ্ট ভালো ছিলাম না। এটি এখন আমাদের অতীত। পরের মৌসুম নিয়ে ভাবতে হবে। গত মৌসুমের কথা ভুলে যেতে হবে। ভুলগুলো চিহ্নিত করতে হবে এবং এগুলোর পুনরাবৃত্তি করা যাবে না।’

মঙ্গলবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের রাজামঙ্গলা ন্যাশনাল স্টেডিয়ামে লিভারপুলের বিপক্ষে প্রাক-মৌসুম ম্যাচ খেলবে ইউনাইটেড। ম্যাচটি দিয়ে টেন হাগ রেড ডেভিলদের ডাগআউটে প্রথমবার দাঁড়াবেন। ডাচম্যান যে দলে ইতোমধ্যেই প্রভাব ফেলতে শুরু করেছেন, সেটাও জানালেন ফ্রেড।

‘তিনি একজন দুর্দান্ত ম্যানেজার। সবাই জানে তিনি কী অর্জন করেছেন। নিশ্চিত তার কাছ থেকে দুর্দান্ত কিছু আসছে। আমি সত্যিই তার কাজ পছন্দ করছি, তিনি আয়াক্সে কি করেছেন তা দেখেছি। তিনি ক্রমাগত খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ রাখেন। এটা আমার এবং স্কোয়াড, উভয়ের জন্যই খুব গুরুত্বপূর্ণ।’

ট্যাগ: টেন হাগফ্রেডম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মহাবিশ্বের কোটি বছরের পুরনো ছবি প্রকাশ করল নাসা

পরবর্তী

বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

পরবর্তী
বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষের ছবি, আহত ও নিহতের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

কনসার্টে ব্যস্ত কোনাল, ঈদের পর নতুন গানে পারফর্ম করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের পর নতুন গানে ব্যস্ত কোনাল, ছুটলেন কনসার্টে

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT