চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাস্টন ভিলার জয়রথ থামিয়ে শীর্ষে বছর শেষ আর্সেনালের

ভিন্ন ম্যাচে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩০ অপরাহ্ন ৩১, ডিসেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

সবধরণের প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচ জয়, ইংলিশ প্রিমিয়ার লিগে টানা ৮। অবশেষে জয়রথ থামল অ্যাস্টন ভিলার। আর্সেনালের বিপক্ষে ৪-১ গোলে হার দেখেছে ভিলা। জয়ে টেবিলের শীর্ষে থেকেই বছর শেষ করেছে আর্সেনাল। ভিন্ন দুটি ম্যাচে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি।

অ্যানফিল্ডে স্বাগতিকদের হয়ে গোল করেছেন গ্যাব্রিয়েল ম্যাগালহেস, মার্টিন জুবিমেন্ডি, লিয়ান্দ্রো ট্রুসার্ড ও গ্যাব্রিয়েল জেসুস। ভিলার একমাত্র গোলটি করেছেন ওলি ওয়াটকিনস।

৫ গোলের ম্যাচটিতে প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। বিরতি থেকে ফিরে ৪৮ মিনিটে গানারদের লিড এনে দেন ম্যাগালহেস। ৪ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন জুবিমেন্ডি। ৬৯ মিনিটে তৃতীয় গোলটি করেন ট্রুসার্ড এবং ৭৮ মিনিটে সফরকারীদের জালে চতুর্থ গোলটি দেন জেসুস। এরপর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ওয়াটকিনস আর্সেনাল জালে বল পাঠিয়ে কেবল ব্যবধানটা কমান। বড় জয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।

আরেক ম্যাচে স্টামফোর্ড ব্রিজে ব্রোনমাউথের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে চেলসি। ৬ মিনিটে এগিয়ে ব্রোনমাউথ। সফরকারীদের হয়ে গোল করেন ডেভিড ব্রুকস। ১৫ মিনিটে পেনাল্টি থেকে গোলকে স্বাগতিকদের সমতায় ফেরান কোল পালমার। ২৩ মিনিটে এনজো ফের্নান্দেজের গোলে লিড পায় চেলসি। তবে ২৭ মিনিটে জাস্টিন ক্লুভার্টের গোলে সমতায় ফেরে সফরকারীরা। পরে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুদল।

অন্যম্যাচে ওল্ড ট্রাফোর্ডে উলভারহ্যাম্পটনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২৭ মিনিটে জসুয়া জিকের্জির গোলে লিড পায় ইউনাইটেড। তবে বিরতির আগেই সমতায় ফেলে উলভস। লাভিস্লাভ ক্রেজচি গোল করেন ৪৫ মিনিটে। শেষ অবধি ড্র করে সন্তুষ্ট থাকতে হয় দল দুটিকে।

১৯ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। ১ ম্যাচ কম খেলে ৪০ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। ১৯ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তিনে অ্যাস্টন ভিলা এবং ১৮ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে চারে লিভারপুল। ১৯ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে পাঁচে চেলসি। সমান পয়েন্ট নিয়ে ছয়ে ম্যানচেস্টার ইউনাইটেড।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাস্টন ভিলাআর্সেনালচেলসিপ্রিমিয়ার লিগম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সিএএফ এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সেনেগাল সরকারের

মার্চ ১৮, ২০২৬
২০২৬ সালের ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবে ঈদ শুক্রবার

মার্চ ১৮, ২০২৬

বুশেহর পারমাণবিক কেন্দ্রের কাছে ইসরায়েলি হামলায় রাশিয়ার প্রতিবাদ

মার্চ ১৮, ২০২৬

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে খুশি বিসিসির ১৩৭৮ পরিচ্ছন্নতাকর্মী

মার্চ ১৮, ২০২৬

পদ্মা সেতুতে ৩৩ ঘন্টায় ৫ কোটি ৭০ লক্ষ টাকার টোল আদায়

মার্চ ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT