চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানচেস্টার মিউজিয়ামে ‘বাংলাদেশের রিকশা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৩ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ, শিল্প সাহিত্য
A A
বাংলাদেশের রিকশার মডেল প্রদর্শনী ম্যানচেস্টার মিউজিয়ামে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিটিশ মিউজিয়ামের সহযোগিতায় এখন থেকে ম্যানচেস্টার মিউজিয়ামে প্রদর্শন করা হবে বাংলাদেশের রিকশা। এছাড়াও থাকবে দক্ষিণ এশীয় অভিবাসীদের বৈচিত্রময় ইতিহাস ও অভিজ্ঞতা।

গত ১৮ ফেব্রুয়ারি মিউজিয়ামটি আবারও চালু হয়েছে। যা দ্য ইউনিভার্সিটি অব ম্যানচেস্টারের অংশ এবং যুক্তরাজ্যের সর্বপ্রথম মিউজিয়াম যেখানে স্থায়ীভাবে সাউথ এশিয়া গ্যালারি সংযোজন করা হয়েছে।

ম্যানচেস্টার মিউজিয়াম চিন্তার উন্মেষ ঘটানোর পাশাপাশি নানারকম অনুষ্ঠান ও পাবলিক প্রোগ্রামের আয়োজন করবে। দ্য সাউথ এশিয়া গ্যালারি কালেক্টিভের সহযোগিতায় (কো-কিউরেট) যুক্তরাজ্যে বসবাসরত দক্ষিণ এশীয় কমিউনিটির অবদান স্মরণ করবে মিউজিয়ামটি। এতে করে তরুণ প্রজন্ম দক্ষিণ এশিয়ার ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে আরও গভীরভাবে জানতে পারবে।

Banglabid

মিউজিয়ামটির মূল আকর্ষণের মধ্যে রয়েছে – বাংলাদেশের রিকশা, ’৪৭-এর দেশভাগের সময় পরিধান করা হয়েছে এমন শাড়ি এবং দ্য সিং টুইনস’র মতো ব্রিটিশ শিল্পীদের তৈরি করা মুর্যাল, যেখানে দক্ষিণ এশীয় অভিবাসীদের অভিজ্ঞতা ফুটিয়ে তোলা হয়েছে।

মিউজিয়ামের দক্ষিণ এশীয় গ্যালারি স্বতন্ত্রভাবে কো-কিউরেট করছে দ্য সাউথ এশিয়া গ্যালারি কালেক্টিভ। কমিউনিটি লিডার, শিক্ষাবিদ, শিল্পী, ইতিহাসবিদ, সাংবাদিক ও সঙ্গীতশিল্পী সহ ৩০ জন বিশিষ্ট ব্যক্তি এই কালেক্টিভের সাথে সম্পৃক্ত। এই গ্যালারিতে গল্প-নির্ভর ডিজাইনের মাধ্যমে ৬টি মূল থিমে দক্ষিণ এশিয়ার বৈচিত্রপূর্ণ প্রেক্ষাপট ফুটিয়ে তোলা হয়েছে। থিমগুলো হলো – পাস্ট অ্যান্ড প্রেজেন্ট; লিভড এনভায়রনমেন্টস; সায়েন্স অ্যান্ড ইনোভেশন; সাউন্ড, মিউজিক অ্যান্ড ড্যান্স; ব্রিটিশ এশিয়ান ও মুভমেন্ট অ্যান্ড এম্পায়ার।

‘পাস্ট অ্যান্ড প্রেজেন্ট’ থিমে ওই সময়কার প্রত্নতত্ত্ববিদদের দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে বর্তমান প্রেক্ষাপটে প্রাচীন সিন্ধু সভ্যতাকে দেখার সুযোগ পাবে মানুষ। পাশাপাশি, ‘লিভড এনভায়রনমেন্ট’ থিমে দক্ষিণ এশীয়দের জীবনে একে অপরের প্রতি যত্নশীল হওয়ার গুরুত্ব এবং এখানকার পরিবেশের ওপর ব্রিটিশ সাম্রাজ্যের প্রভাব ফুটিয়ে তোলা হয়েছে। থিমের এই অংশে একটি চলচ্চিত্র দেখানো হবে, যেখানে ভাসমান বাগানের মাধ্যমে বাংলাদেশের পরিবেশ দূষণ প্রতিরোধ সংক্রান্ত পদক্ষেপের চিত্র তুলে ধরা হয়েছে।

Reneta

আধুনিক কোয়ান্টাম বিজ্ঞানের অন্যতম উদ্ভাবক সত্যেন্দ্রনাথ বসু সহ তিনজন উপেক্ষিত কিন্তু গুরুত্বপূর্ণ ব্যক্তির অবদান তুলে ধরার মাধ্যমে দক্ষিণ এশিয়ার উদ্ভাবনের চিত্র তুলে ধরবে ‘সায়েন্স অ্যান্ড ইনোভেশন’ থিম। এছাড়া, ‘সাউন্ড, মিউজিক অ্যান্ড ড্যান্স’ থিমের মাধ্যমে এ অঞ্চলের সঙ্গীতের বিভিন্নরকম ধারা ফুটিয়ে তোলা হবে। থিমের এই অংশে রয়েছে শ্রীলংকার প্রাচীন শঙ্খ-বাদ্য ‘হাকগেডিয়া’ থেকে শুরু করে ৮০ ও ৯০ দশকের সময় জনপ্রিয় উদযাপনের বিভিন্ন রীতি (সাউথ এশিয়ান ডেটাইমার্স রেভস)।

‘ব্রিটিশ এশিয়ান’ থিমে তুলে ধরা হবে মূলধারার ব্রিটিশ এশিয়ান সংস্কৃতিতে জায়গা পায় না এমন নারী ও এলজিবিটি (কিউয়ার) কমিউনিটির সদস্যদের গল্প এবং পপ থেকে শুরু করে শিল্পকর্মের বিভিন্ন অভিব্যক্তির মাধ্যমে নিজের পরিচয় অন্বেষণ করা হবে। সবশেষে ‘মুভমেন্ট অ্যান্ড এম্পায়ার’ থিমে দেখানো হবে দক্ষিণ এশিয়ার স্বেচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত দেশান্তর, যেখানে মানব সভ্যতার ইতিহাসে ঘটে যাওয়া সবচেয়ে বড় দেশান্তর ’৪৭-এর দেশভাগের দুঃসহ স্মৃতি ও যুদ্ধের ভয়াবহতা তুলে ধরা হবে।

এ বিষয়ে ম্যানচেস্টার মিউজিয়ামের সাউথ এশিয়া গ্যালারির কিউরেটর নুসরাত আহমেদ বলেন, ‘ব্রিটেনে জন্ম নেয়া প্রথম প্রজন্মের দক্ষিণ এশীয় হিসেবে এরকম একটি যুগান্তকারী প্রকল্পের অংশ হওয়া অত্যন্ত আনন্দের বিষয়। সাউথ এশিয়া গ্যালারি এমন একটি স্থান তৈরি করতে চায়, যা এই প্রজন্মের ধারণা ও দৃষ্টিভঙ্গি তৈরিতে সাহায্য করবে। আমরা অন্যান্য অভিবাসী কমিউনিটির সাথেও সংযুক্ত হতে চেষ্টা করবো এবং এর সমৃদ্ধির জন্য ধারাবাহিকভাবে কাজ করে যাবো। গ্যালারিটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন মনে হবে কোনো মানুষ আসলে তার নিজের গল্পই বলছে।’

ব্রিটিশ মিউজিয়ামের পরিচালক হার্টউইগ ফিশার বলেন, ‘এই নতুন সাউথ এশিয়া গ্যালারি স্থাপনে ম্যানচেস্টার মিউজিয়ামকে সহযোগিতা করতে পেরে ব্রিটিশ মিউজিয়াম অত্যন্ত আনন্দিত। উদ্ভাবনী এই প্রকল্পের মধ্য দিয়ে আমরা ম্যানচেস্টারে আমাদের সহকর্মী ও কমিউনিটিগুলো থেকে অনেক কিছু শিখতে পারবো। যুক্তরাজ্য জুড়ে ছড়িয়ে থাকা দর্শকদের জন্য অংশীদারিত্বের ভিত্তিতে গ্যালারি তৈরি করা আমাদের জাতীয় প্রোগ্রামের গুরুত্বপূর্ণ অংশ।’

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশে ফেসবুক ভেরিফাইডে কত টাকা লাগবে?

পরবর্তী

আক্রমণাত্মক খেলেই ইংল্যান্ডকে ধরতে চান সাউদি

পরবর্তী
ইংল্যান্ড ক্রিকেট দলের খেলোয়াড়রা স্টেডিয়ামে প্রবেশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আক্রমণাত্মক খেলেই ইংল্যান্ডকে ধরতে চান সাউদি

বাংলাদেশের প্রধান টেলিযোগাযোগ কোম্পানি গ্রামীণফোনের অফিস ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

নেটওয়ার্ক ঠিক হয়েছে: গ্রামীণফোন

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT