ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ম্যানেজার ওলে গানার সোলশেয়ার দাবি করেছেন, ম্যানচেস্টার সিটির গোলমেশিন বিশ্বের অন্যতম সেরা ফরোয়ার্ড আর্লিং হালান্ডকে মাত্র ৪ মিলিয়নে দলে ভেড়ানো যেতো। ২০১৮ সালে ক্লাবটির সামনে সেই সুযোগ ছিল।
যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম সান’কে দেয়া সাক্ষাৎকারে সোলশেয়ারের দাবি, ‘রেড ডেভিলদের দায়িত্ব নেয়ার ছয় মাস আগে তাদের বলেছিলাম, আমি এমন একজনকে পেয়েছি যাকে দলে নেয়া যেতে পারে। কিন্তু তারা আমার কথা শোনেনি। আমি তাদেরকে মাত্র ৪ মিলিয়নের কথা বলেছিলাম, কিন্তু তারা হালান্ডের সাথে চুক্তি করেননি।’
পরবর্তীতে নরওয়ের এ স্ট্রাইকার রেড বুল সালজবুর্গ ও বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে ৫০ মিলিয়ন ইউরোতে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটিতে যোগ দেন। ইংলিশ প্রিমিয়ার লিগে এক মৌসুমে এখয় পর্যন্ত সর্বোচ্চ ৩৫ গোলসহ সব প্রতিযোগিতায় সিটির হয়ে ৫১ গোল করেছেন হালান্ড।







