চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহারণে জিতল ম্যানসিটি, শীর্ষ হারানোর শঙ্কায় আর্সেনাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৩ পূর্বাহ্ণ ২৭, এপ্রিল ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

প্রিমিয়ার লিগ মহারণে টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের নিকটতম প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। পয়েন্টে কিছুটা এগিয়ে থাকা আর্সেনালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সিটি। ২ ম্যাচ কম খেলে সিটি পিছিয়ে ছিল মাত্র ৫ পয়েন্টে। চাপে থেকে ইতিহাদ স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হয়েছিল মিকেল আর্তেতার আর্সেনাল। চাপ কাটিয়ে উঠতে পারেনি তারা, সুযোগ কাজে লাগিয়েছে সিটিজেনরা। ৪-১ গোলে হারিয়েছে অতিথিদের। গানারদের শঙ্কা জেগেছে মৌসুমের শেষদিকে এসে শীর্ষ হারানোর।

ঘরের মাঠে প্রথমার্ধেই আর্সেনালের জালে দুবার বল পাঠায় ম্যানসিটি। বিরতির পর দুবার। সিটিজেনদের গোল চারটিতেই সরাসরি অবদান রেখেছেন ডি ব্রুইন। নিজে করেছেন দুটি। স্টোনিসকে দিয়ে করিয়েছেন একটি। দুই অ্যাসিস্টের পাশাপাশি একটি গোল করেছেন হালান্ড। আর্সেনালের হয়ে একমাত্র গোলটি করেছেন হোল্ডিং।

জয়ে শীর্ষ থেকে মাত্র ২ পয়েন্ট পিছিয়ে সিটি। দুটি ম্যাচও বেশি হাতে রয়েছে তাদের। ৩৩ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে এখনও শীর্ষে আর্সেনাল। ৩১ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে দুইয়ে পেপ গার্দিওলার শিষ্যরা।

ইতিহাদ স্টেডিয়ামে লড়াইটা ছিল বেশ জমজমাট। বল দখলে দাপট ছিল স্বাগতিকদের। আক্রমণেও এগিয়ে ছিল গার্দিওলার দল। সাত মিনিটে ডি-বক্সের বাইরে থেকে হালান্ডের বাড়ানো বলকে গোলে পরিণত করেন ডি ব্রুইন। পরে বেশকিছু সুযোগ আসে সিটির সামনে। ব্যর্থ হতে হয় আর্সেনাল রক্ষণে।

স্বাগতিকদের দ্বিতীয় গোলটি আসে প্রথমার্ধের যোগ করা সময়ে। ব্রুইনের বাড়ানো বল হেডে জালে পাঠান স্টোনিস। গোলটিতে অবশ্য সহকারী রেফারি অফসাইডের সঙ্কেত দিয়েছিলেন। ভিএআর অফসাইড বাতিল করে গোল ঘোষণা করে।

Reneta

সিটির ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর অবশ্য একবার উত্তপ্ত হয়ে উঠেছিল মাঠের পরিবেশ। আর্সেনাল ডিফেন্ডার বেন হোয়াইট ও সিটি ডিফেন্ডার রোবেন ডিয়াজের মধ্যে বল দখল নিয়ে সংঘর্ষ ঘটে। রেশ ছড়ায় পাশে থাকা অন্যদের মাঝেও। পরে অবশ্য রেফারি হলুদ কার্ড দেখান ডিয়াজকে। সিটিজেনরা প্রথমার্ধ শেষ করে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে।

বিরতির পরও আধিপত্য ছিল ম্যানসিটির। আক্রমণেও ছিল ধারাবাহিকতা। ৫৪ মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করেন ডি ব্রুইন। হালান্ডের পাস থেকে সিটিকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন বেলজিয়ান মিডফিল্ডার। আর্সেনাল ম্যাচে ফেরার চেষ্টা করলেও গোল আদায়ের মতো কোনো আক্রমণ করতে পারেনি। ৭৪ মিনিটে আরও একবার উত্তপ্ত হয় মাঠের পরিবেশ।

বল দখলের লড়াই হাতাহাতিতে রূপান্তর করেন জ্যাক গ্রিলিশ ও থমাস পার্তি। এতে অবশ্য দুজনকেই দেখতে হয় হলুদ কার্ড। ৮৪ মিনিটে ব্যবধান কমায় আর্সেনাল। ট্রসার্ডের পাস থেকে ব্যবধান কমান স্যামুয়েল হোল্ডিং। পরে আক্রমণ-প্রতি আক্রমণে উত্তেজনা ছড়ায়। আর্সেনাল গোলের দেখা না পেলেও যোগ করা সময়ের শেষ মিনিটে ব্যবধান বাড়ান হালান্ড। ফোডেনের বাড়ানো বল গোলে পরিণত করেন নরওয়ে তারকা। ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে সিটিজেনরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্তেতাআর্সেনালগার্দিওলাপ্রিমিয়ার লিগম্যানচেস্টার সিটিম্যানসিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মুন্সিগঞ্জের বালাশুরে গরুর খামারিদের সমবায়ভিত্তিক সাফল্য

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশকে ইউরোপের দিকে ঝোঁকার পরামর্শ দিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ মার্ক শেরে শার্লে

জুলাই ১৮, ২০২৬

‘সাহিত্যের প্রতি রুচিশীল মনন নির্মাণে আবুল হাসনাতের ভূমিকা ছিল অসাধারণ’

জুলাই ১৮, ২০২৬

চট্টগ্রাম-দোহাজারী রেলপথের উন্নয়ন হলে জলাবদ্ধতায় আর রেল চলাচল বন্ধ হবে না

জুলাই ১৮, ২০২৬

কোটা আন্দোলনকে গণঅভ্যুত্থানে রূপ দিয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT