চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছুটতে থাকা আর্সেনালকে হারিয়ে শীর্ষে ম্যানসিটি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২০ পূর্বাহ্ন ১৬, ফেব্রুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

তিন মাসেরও বেশি পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল আর্সেনাল। প্রিমিয়ার লিগে ২১ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে বুধবার নেমেছিল মিকেল আর্তেতার দল। শিরোপাযুদ্ধে ম্যানসিটির বিপক্ষে দুটি ম্যাচ খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তাদের, সিটির জন্যও। যার একটিতে আর্সেনালকে হারিয়ে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে পেপ গার্দিওলার দল। অবশ্য গানারদের চেয়ে এক ম্যাচ বেশি খেলেছে তারা।

বুধবার ঘরের মাঠে ম্যানসিটির কাছে ৩-১ গোলে হেরেছে আর্সেনাল। সিটি জার্সিতে গোল করেছেন কেভিন ডি ব্রুইন, জ্যাক গ্রিলিশ ও আর্লিং হালান্ড। আর্সেনালের হয়ে একমাত্র গোলটি বুকায়ো সাকার। ২৩ ম্যাচে সিটির পয়েন্ট এখন ৫১, ২২ ম্যাচে আর্সেনালেরও ৫১।

এমিরেটস স্টেডিয়ামে শুরু থেকেই দারুণ খেলেছে আর্সেনাল। চাপে রেখেছিল ম্যানসিটিকে। সুযোগও পেয়েছিল কয়েকবার জালে বল জড়ানোর। অন্যদিকে নিজেদের ধীরে ধীরে গুছিয়ে নিতে ঝোঁক ছিল ম্যানসিটির। সুযোগ এসেছে তাদের সামনেও। ২৪ মিনিটে আর্সেনাল গোলরক্ষক রামসডেলকে পরাস্ত করেন কেভিন ডি ব্রুইন।

দুই মিনিট পর গোল শোধের সুযোগ আসে আর্সেনালের। সেযাত্রায় ব্যর্থ হতে হয় তোমিয়াসুর নেয়া শট বারের উপর দিয়ে চলে গেলে। অবশ্য গোল শোধে বেশি অপেক্ষাও করতে হয়নি আর্সেনালকে।

ম্যাচের ৩৯ মিনিটে এনকেতিয়াকে বাধা দেন এডেরসন। পেনাল্টি পায় আর্সেনাল। গোল শোধ করেন বুকায়ো সাকা। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে।

দ্বিতীয়ার্ধে ভিন্নরূপে দেখা দেয় পেপ গার্দিওলার শিষ্যরা। চেপে ধরে আর্সেনালকে। ক্রমাগত চাপে খেই হারিয়ে ফেলে মিকেল আর্তেতার দল। একের পর এক আক্রমণে ৭২ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় সিটি। আর্সেনালের জালে বল পাঠান জ্যাক গ্রিলিশ।

Reneta

দশ মিনিট পর সিটি জার্সিতে ২৬তম গোল করে বসেন হালান্ড। পরে ম্যাচে ফেরার চেষ্টা করেও সফল হতে পারেনি আর্সেনাল। সিটিজেনরা পূর্ণ ৩ পয়েন্টে মাঠ ছাড়ে।

ট্যাগ: আর্সেনালগ্রিলিশডি ব্রুইনপ্রিমিয়ার লিগম্যানসিটিলিড স্পোর্টসসাকাহালান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের নির্দেশ সরকারের

ফেব্রুয়ারি ১, ২০২৬

অদম্য বাংলাদেশ টি-টুয়েন্টি: লিটন-শান্ত-আকবরদের কার দলে কারা

ফেব্রুয়ারি ১, ২০২৬

এপস্টেইনের ফাইল তদন্তে প্রিন্স অ্যান্ড্রুর সহযোগিতা করা উচিত: স্টারমার

ফেব্রুয়ারি ১, ২০২৬
এমআইএসটির শিক্ষার্থী আবু নাঈম

পদ্মা নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ এমআইএসটি শিক্ষার্থী নাঈম

ফেব্রুয়ারি ১, ২০২৬

বিশ্বকাপ না খেললে ৪ দলের টুর্নামেন্ট আয়োজন করবে পাকিস্তান

ফেব্রুয়ারি ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT