চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ের পিঁড়িতে ‘কাভি খুশি কাভি গম’র সেই ছোট্ট ‘পূ’!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৩ অপরাহ্ন ০৫, আগস্ট ২০২৩
বিনোদন
A A

২০০১ সালে মুক্তি পেয়েছিল করণ জোহর পরিচালিত ছবি ‘কাভি খুশি কাভি গম’। যে ছবির অন্যতম জনপ্রিয় চরিত্র ছিল ‘পূ’ অর্থাৎ ‘পূজা’! এই চরিত্রের কথা উঠলেই মনে পড়ে যায় কারিনা কাপুরের গ্ল্যামারাস লুকের কথা। কিন্তু কারিনার ছোটবেলার চরিত্রে যে ছোট্ট মালভিকা রাজ অভিনয় করেছিলেন তাকে কি কারও মনে আছে?

সেই মালভিকাই এবার জানালেন সুখবর। শিগগির বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন দর্শক মনে জায়গা করে নেওয়া সেই ছোট্ট ‘পূ’। তার হবু স্বামী মুম্বাইয়ের একজন ব্যবসায়ী। নাম প্রণব বাগ্গা।

শুক্রবার (৪ আগস্ট) মালভিকা ইনস্টাগ্রামে শেয়ার করেছেন বিয়ের আগের ফটোশুটের কিছু ছবি। মালভিকার পরনে ছিল সাদা গাউন এবং তার হবু স্বামীর পরনে ছিল সাদা স্যুট। তুরস্কের একটি পাহাড়ি অঞ্চলে বিশেষ ফটোশুট করেছেন তারা। একে অপরের হাত ধরে মালভিকাকে আদরে ভরিয়ে দিচ্ছেন প্রণব। চারিদিকে উড়ছে ফানুস। এমনই স্বপ্নের মতো জায়গায় বিশেষ মুহূর্তকে ফ্রেমবন্দি করেছেন তারা।

ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে মালভিকা লেখেন,“নতুন জীবন শুরু করছি। সব রকম বাধা পার করে এখনও আমরা একসঙ্গে আছি এবং থাকব।”

যদিও কবে নাগাদ চার হাত এক হচ্ছে এই জুটির সে বিষয়ে কোন খোলাসা করেননি তারা। এদিকে মালভিকা পোস্টে ইতোমধ্যেই ভরে গিয়েছে শুভেচ্ছাবার্তা।

‘কাভি খুশি কাভি গম’র এর পর তাকে খুব বেশি ছবিতে অভিনয় করতে দেখা যায়নি। তবে ইন্ডিয়ার টপ মডেলদের একজন মালভিকা।

Reneta

সূত্র: পিঙ্কভিলা

Jui  Banner Campaign
ট্যাগ: করণ জোহরকাভি খুশি কাভি গমকারিনা কাপুরমালভিকা রাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশি পণ্যের শুল্কহার ২০ থেকে ১৯ শতাংশ করলো যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ভারতের কেন্দ্রীয় চুক্তিতে অবনমন রোহিত-কোহলির, বাদ শামি-কিষাণ

ফেব্রুয়ারি ৯, ২০২৬

দেশের মানুষ পরিবর্তন চায় কিন্তু একটি মহল পরিবর্তনের বিরোধী: জামায়াত আমির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ডিআরইউ ব্যাডমিন্টন দ্বৈতে চ্যাম্পিয়ন মাসুম-সাব্বির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বিশ্বকাপের মাঝে ভারত ছাড়লেন আমিরাতের পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT