চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড় হারে বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইপর্ব শেষ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৭ অপরাহ্ণ ১৪, জুন ২০২২
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা এশিয়ান কাপ বাছাইপর্বের প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গোল পেলেও বড় হারে বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইপর্ব শেষ হলো। আধিপত্য, বল দখল ও গোল ব্যবধানে অনেক এগিয়ে থাকা ম্যাচটি ভিন্ন কারণে মনে রাখবে মালয়েশিয়া। লাল-সবুজ জার্সিধারীদের হতাশায় ডুবিয়ে চতুর্থবারের মতো এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করল কিম প্যান-গনের দল।

কুয়ালালামপুরের বুকিত জলিল স্টেডিয়ামে এশিয়ান কাপের বাছাইপর্বের শেষ ম্যাচটি ৪-১ গোলে হেরেছে হাভিয়ের কাবরেরার দল। ২০২৩ এশিয়ান কাপ নিশ্চিতের ম্যাচে গোল পেয়েছেন সাফাওই রাসিদ (পেনাল্টি), ডিয়ন কুলস, শফিক আহমেদ ও ড্যারেন লক। বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি পেয়েছেন মোহাম্মদ ইব্রাহিম।

বল দখল, গোলে শট এবং আক্রমণে আধিপত্য বিস্তার করা স্বাগতিকরা শুরু থেকেই বাংলাদেশকে চাপে ফেলে। লাল-সবুজের রক্ষণভাগ সহজেই ভেদ করে আক্রমণে ওঠে দলটি। ম্যাচের ১০ মিনিটের মধ্যেই নিশ্চিত দুটি গোলের সুযোগ তৈরি করে। গোলরক্ষক আনিসুর রহমান জিকো একটি সেইভ করে অন্যটি ফিরে আসে ক্রসবারের বাঁধায়।

Banglabid

১৩ মিনিটে বাংলাদেশকে হতাশ করা পেনাল্টি বাঁশি বাজায় রেফারি। আতিকুর রহমান ফাহাদ বক্সের মধ্যে বল ক্লিয়ার করতে গিয়ে হলুদ কার্ড দেখে। পেনাল্টি থেকে সাফাই রসিদ জিকোকে অল্পের জন্য কাটিয়ে বল জড়ায় জালে। লিড নিয়ে উল্লাসে মাতে স্বাগতিক দল।

পিছিয়ে পড়ার পর ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালায় বাংলাদেশ। ৩১ মিনিটে আসে সেই মোক্ষম সুযোগও। তুর্কেমিনিস্তানের বিপক্ষে হেডে গোল পাওয়ার পূনরাবৃত্তি ঘটায় রাকিব। আগের ম্যাচের মতো, বিশ্বনাথ ঘোষের লম্বা থ্রো রাকিবের ব্যাক হেড এবং ইব্রাহিমের হেডে বল জালে।

বেশি সময় সমতায় স্কোরলাইন রাখতে পারেনি জামাল-জিকোরা। সাত মিনিট পর ডিয়ন কুলস লিড এনে দেন। ডিলনের নেয়া দূর থেকে শট জিকোর হাতের নিচ দিয়ে যায়। পরে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় দুদল।

Reneta

দ্বিতীয়ার্ধে রক্ষণাত্মক ভঙ্গিতে নেমে আসে বাংলাদেশ। শুরুতেই স্কোরলাইন ৩-১ হওয়ায় চাপে পড়ে যায় হাভিয়ের কাবরেরার দল। ৪৭ মিনিটে শফিক গোল করার পর ৭৩ মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে নেন ড্যারেন লক। নিজেদের জয় নিশ্চিতের পর থেকে আনন্দে মাতে স্বাগতিক দলটি ও দেশটির সমর্থকরা।

আসরের বাছাইপর্বের তিনটি ম্যাচে হার দেখল বাংলাদেশ দল। মালয়েশিয়া থেকে কাবরেরার শিষ্যরা ফিরবেন কোনো পয়েন্ট ছাড়াই। স্বাগতিক মালয়েশিয়া রানার্স আপ হয়ে বাছাই পর্বে সেরা পাঁচ রানার্স আপের মধ্যে থেকে এশিয়ান কাপে নাম লিখিয়েছে। ৩ ম্যাচের তিনটিতে জিতে গ্রুপ সেরা হয়ে আছে বাহরাইন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইব্রাহিমকাবরেরাজামালবাংলাদেশবাহরাইনমালয়েশিয়ালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ১৯ জুন থেকে সংলাপে বসছে নির্বাচন কমিশন

পরবর্তী

বাজেটে ই-কমার্স খাত কিছুই পায়নি বলে সংশ্লিষ্টদের অভিযোগ

পরবর্তী
বাজেটে ই-কমার্স খাতের জন্য কিছুই পায়নি বলে অভিযোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাজেটে ই-কমার্স খাত কিছুই পায়নি বলে সংশ্লিষ্টদের অভিযোগ

পদ্মা সেতুর পুরো পাড়ে বাতির ঝলকানি, রাতের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আলোকিত হলো পুরো পদ্মা সেতু: একযোগে ৪১৫ বাতির ঝিলিক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘আপনি বাচাল, ভুয়া খবর’ সাংবাদিকের ওপরে কেন রাগলেন ট্রাম্প?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

শ্রেণিকক্ষে পিস্তল দিয়ে সহপাঠীকে গুলি করে হত্যা, হামলাকারীও মৃত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রবাসীদের এনআইডি বিষয়ে নতুন সুবিধার কথা ভাবছে সরকার

আগস্ট ১৮, ২০২৬

দুই স্ত্রীর সংঘাতে জ্ঞান হারালেন মিশর কোচ, প্রথম স্ত্রীকে দিলেন ডিভোর্স

আগস্ট ১৮, ২০২৬
রাশিয়ার পোদোলস্কের কাছে কোলেদিনো ইন্ডাস্ট্রিয়াল পার্কে ইউক্রেনীয় ড্রোন হামলা

যুক্তরাজ্যকে রাশিয়ার কঠোর হুঁশিয়ারি

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT